লালনের আখড়াবাড়িতে শক্তিশালী টাইম বোমা উদ্ধার, জোরদার নিরাপত্তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ October, ২০২৬

লালনের আখড়াবাড়িতে শক্তিশালী টাইম বোমা উদ্ধার, জোরদার নিরাপত্তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ October, ২০২৬ |
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি শক্তিশালী টাইম বোমা ও পেট্রোলভর্তি দুটি বোতল উদ্ধার করেছে পুলিশ। পরে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। এ ঘটনায় মাজার ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, সময়মতো বোমাটি শনাক্ত ও নিষ্ক্রিয় করা সম্ভব হওয়ায় বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। কারা এবং কী উদ্দেশ্যে বিস্ফোরকটি সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত প্রায় ২টার দিকে আখড়াবাড়ির প্রবেশপথে পুলিশের বক্স থেকে প্রায় ১০ হাত দূরে একটি নারিকেলগাছের গোড়ায়

সাদা ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তু দেখতে পাওয়া যায়। স্থানীয় সাধু-ফকিরেরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেয়। সন্দেহজনক ব্যাগের ভেতরে বিস্ফোরক থাকতে পারে—এমন আশঙ্কায় রাতেই আখড়াবাড়ির ভেতরে অবস্থানরত সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে মাজারের মূল প্রবেশপথ বন্ধ রাখা হয় এবং এলাকাটি ফাঁকা করে দেওয়া হয়। পরে ঢাকায় পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়। সোমবার সকালে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি পরীক্ষা করেন। এতে একটি টাইম বোমা ও পেট্রোলভর্তি দুটি বোতল পাওয়া যায়। বোমাটির ভেতরে বারুদ, ইলেকট্রনিক সার্কিট, ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম ছিল বলে পুলিশ জানিয়েছে। পরে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার

ফয়সাল মাহমুদ বলেন, বোমাটি শক্তিশালী ছিল। এটি নিষ্ক্রিয় করার পর পুরো মেলা প্রাঙ্গণে তল্লাশি চালানো হয়েছে। একই সঙ্গে মাজার ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে, আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে বোমা উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন লালনভক্ত ফকির দেবরাহ্ জান্নাত। তিনি জানান, রোববার সন্ধ্যায় তাঁরা লালন সাঁইয়ের ধাম ছেড়ে ঢাকায় চলে যান। সোমবার সকালে মাজার প্রাঙ্গণ থেকে বোমা উদ্ধারের খবর পান। তিনি বলেন, অনুষ্ঠানে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তাঁর ভাষ্য, যারা মানুষকে ভালোবাসে না এবং বাংলাদেশের কল্যাণ চায় না, তারাই এমন কাজ করতে পারে। ঘটনার পর আখড়াবাড়ি প্রাঙ্গণে সাধু, ভক্ত ও সাধারণ

দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। উদ্ধার হওয়া বিস্ফোরক রাখার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারা জড়িত বা তাদের উদ্দেশ্য কী, তা নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের