রাস্তায় ‘লক্কর-ঝক্কর’ বাস চলতে না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ October, ২০২৬

রাস্তায় ‘লক্কর-ঝক্কর’ বাস চলতে না দিলে ১ নভেম্বর থেকে ধর্মঘট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ October, ২০২৬ |
২০ বছরের বেশি পুরোনো লক্কর-ঝক্কর বাস ও মিনিবাসকে ফিটনেস সনদ না দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে, শারীরিকভাবে চলাচলের উপযোগী যানবাহনকে রাস্তায় চলার অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে রংপুর বিভাগীয় বাস-মিনিবাস মোটর মালিক সমিতি। এ বিষয়ে আগামী ২৯শে অক্টোবরের মধ্যে সুনির্দিষ্ট সমাধান না হলে ১লা নভেম্বর থেকে রংপুর বিভাগজুড়ে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। শনিবার বিকেলে রংপুর নগরীর জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর বিভাগীয় বাস-মিনিবাস মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম বসুনিয়া। সংবাদ সম্মেলনে বলা হয়, বিআরটিএর নীতিমালায় বাস ও মিনিবাসের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর এবং ট্রাক ও

কাভার্ড ভ্যানের ২৫ বছর নির্ধারণ করা আছে। এ নিয়ম কার্যকর হলে সারা দেশে নিবন্ধিত ২০ বছরের বেশি পুরোনো ৫৬ হাজারেরও বেশি বড় বাস এবং ২৮ হাজারের বেশি মিনিবাস চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। অন্যদিকে, ২০২৪ সালে সারা দেশে নতুন নিবন্ধন পাওয়া বাসের সংখ্যা ছিল মাত্র ১ হাজার ৭৩৬টি। এর মধ্যে মিনিবাস ছিল ২২০টি। পরিবহন নেতাদের ভাষ্য, এ হারে পুরোনো গাড়ি বদলাতে গেলে গণপরিবহনে বড় ধরনের ঘাটতি তৈরি হবে। তাদের দাবি, ফিটনেস সনদ দেওয়ার ক্ষেত্রে গাড়ির বয়সের চেয়ে সেটির বর্তমান শারীরিক অবস্থা বা কন্ডিশনকে বেশি গুরুত্ব দিতে হবে। তারা আরও উল্লেখ করেন, ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৪০ ধারা অনুযায়ী, চেসিস ছাড়া গাড়ির অন্য

যন্ত্রাংশ নির্ধারিত ফি জমা দিয়ে বদলে ফেলার সুযোগ রয়েছে। একসঙ্গে বিপুলসংখ্যক গাড়ি বাতিল বা স্ক্র্যাপ করলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে বলেও সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করা হয়। একই সঙ্গে হাজার হাজার নতুন বাস আমদানিতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হবে, যা দেশের রিজার্ভ ও নাজুক অর্থনীতির ওপর বাড়তি চাপ ফেলবে। পরিবহন নেতাদের মতে, নতুন বাস তৈরি বা আমদানির বদলে পুরোনো গাড়িতে নতুন যন্ত্রাংশ বসিয়ে পুনর্ব্যবহারের উপযোগী করা বেশি সাশ্রয়ী ও যুক্তিসংগত। রংপুর বিভাগের ভৌগোলিক ও অর্থনৈতিক অবস্থাও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। নেতারা বলেন, কৃষিনির্ভর এই অঞ্চলের পরিবহন মালিকদের পক্ষে প্রায় অর্ধকোটি টাকা খরচ করে নতুন গাড়ি কেনা সম্ভব নয়। তাদের অভিযোগ, স্বার্থান্বেষী গোষ্ঠী

ও নীতিভ্রষ্ট আমদানিকারকদের সুবিধা করে দিতে আমলারা সরকারকে ভুল তথ্য দিয়ে এ অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে বাধ্য করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের