ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায়
তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি
জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল
সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর
রান্নার কষ্ট দূর করতে নারীদের জন্য আসছে তারেক রহমানের ‘এলপিজি কার্ড’
রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ ২৭শে এপ্রিল, সোমবার দুপুর ১২টার দিকে যশোরের শার্শায় উলশী খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন ও সমাবেশে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা।
এ সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে উল্লেখ কর তারেক রহমান। বলেন, ‘আওয়ামী লীগের ভূত এখন অন্য একটি দলের ওপর ভর করেছে। সবার সামনে বলতে চাই, যে জুলাই সনদে স্বাক্ষর করেছি তা বাস্তবায়ন করব।’
প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো কোনো রাজনৈতিক দল গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। গণভোটের
রায়, জুলাই সনদ যারা ভিন্ন খাতে নিতে চায়, তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।’ দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে ফ্যামিলি কার্ডসহ সব উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি।
রায়, জুলাই সনদ যারা ভিন্ন খাতে নিতে চায়, তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।’ দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে ফ্যামিলি কার্ডসহ সব উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি।





