রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৬১৩ জন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জুন, ২০২৫

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৬১৩ জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুন, ২০২৫ |
রাজশাহী শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৩৩ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে। গত বছরের মতো পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ১ লাখ ৩৩ হাজার ৬১৩ জন পরীক্ষার্থীর মধ্যে-ছাত্র ৬৮হাজার ৯৬০ জন, ছাত্রী ৬৪ হাজার ৬৫৩ জন। চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে ছাত্রীর চেয়ে ৪ হাজার ৩০৭ জন ছাত্র বেশি। এবারের পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ১৪ হাজার ৩০৫ জন, অনিয়মিত পরীক্ষার্থী ১৯ হাজার ১২৬ জন, বিভাগ উন্নয় ১৭১ জন, প্রাইভেট পরীক্ষার্থী ১১ জন। এছাড়াও এক বিষয়ে ৮ হাজার ৯৫৪ জন এবং দুই বিষয়ে ১ হাজার ৪৪৯ জন পরীক্ষার্থী রয়েছে। রাজশাহী জেলার ৪৩ কেন্দ্রে ১৭৭ প্রতিষ্ঠানের মোট

২৬ হাজার ৯৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৪ হাজার ৮৯৮ জন এবং ছাত্রী ১২ হাজার ৫৪ জন। চাঁপাইনবাবগঞ্জের ১৫ কেন্দ্রে ৫৬ প্রতিষ্ঠানের মোট ৯ হাজার ৭৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫ হাজার ৩৫৩ জন এবং ছাত্রী ৪ হাজার ৪৪২ জন। নাটোর ২০ কেন্দ্রে ৮৮ প্রতিষ্ঠানের মোট ১১ হাজার ২৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫ হাজার ৮৩৭ জন এবং ছাত্রী ৫ হাজার ৪৩৩ জন। নঁওগার ২৫ কেন্দ্রে ৮২ প্রতিষ্ঠানের মোট ১২ হাজার ৪৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ হাজার ৫২২ জন এবং ছাত্রী ৫ হাজার ৯৬১ জন। পাবনা ২৮ কেন্দ্রে ৯৪ প্রতিষ্ঠানের মোট ১৭ হাজার ৯২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৮ হাজার

৪৪৪ জন এবং ছাত্রী ৯ হাজার ৪৮১ জন। সিরাজগঞ্জের ৩০ কেন্দ্রে ১০৭টি প্রতিষ্ঠানের মোট ২২ হাজার ৭৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১১ হাজার ৪৯৬ জন এবং ছাত্রী ১১ হাজার ২৮৫ জন। বগুড়ার ৩৩ কেন্দ্রে ১২০ প্রতিষ্ঠানের মোট ২৬ হাজার ৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৩ হাজার ৫৩১ জন এবং ছাত্রী ১২ হাজার ৫৬৫ জন। জয়পুরহাটের ১২ কেন্দ্রে ৩১ প্রতিষ্ঠানের মোট ৬ হাজার ৩২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ২ হাজার ৮৯৭ জন এবং ছাত্রী ৩ হাজার ৪৩২ জন। এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক জহিরুল হক বলেন, চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে গত বছরের মত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী। রাজশাহী

শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম বলেন, ইতোমধ্যেই পরীক্ষার সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আগামী ২৬ জুন থেকে পরীক্ষা শুরু হবে। এবার রাজশাহী শিক্ষা বোর্ড ১ লাখ ৩৩ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষায় নকলরোধে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম