রাজধানীর বিভিন্ন এলাকায় হেলে পড়েছে ভবন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫

রাজধানীর বিভিন্ন এলাকায় হেলে পড়েছে ভবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ |
ছুটির দিনের সকালে শক্ত ঝাঁকুনিতে কেঁপে উঠল ঘরবাড়ি, আতঙ্ক ছড়াল ঢাকাসহ সারা দেশে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭ । ভূমিকম্পের পরে রাজধানীতে কিছু ভবন ধসে যাওয়া এবং কিছু ভবনে ফাটল দেখা দেওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন বাসা থেকে বের হয়ে আসে। ঝাঁকুনিতে অনেকের বাসায় শেলফ ও টেবিল থেকে জিনিসপত্র পড়ে যায়। ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ভুক্তভোগী নগরবাসীদের অনেকে ফোনকল করে পরিস্থিতি জানাচ্ছেন। ভয়াবহ কম্পনে এখন পর্যন্ত বাড্ডা লিংক রোড এলাকায় একটি বহুতল ভবন পাশের আরেকটি ভবনের গায়ে হেলে পড়ার খবর পাওয়া গেছে। ভবনটির লিটফ ছিঁড়ে পড়ে

গেছে বলেও জানা গেছে। তবে এতে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। উত্তর বাড্ডার অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে। হাতিরঝিল এলাকায় একটি বহুতল ভবন পাশের অন্য একটি ভবনের গায়ে হেলে পড়েছে। মধুবাগ এলাকায় সেই ভবন হেলে পড়লেও সেখান থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান-নিটোরে ভূমিকম্পে একটি ভবনে দুই দেয়ালের সংযোগস্থলে ফাটল দেখা দিয়েছে। রাজধানীর মিরপুরের ১০ নম্বরের কাছাকাছি একটি এলাকায় আরেকটি ভবন হেলে পড়েছে। তবে এই ভবনের বাসিন্দারা অক্ষত রয়েছেন। নিকুঞ্জে আরেকটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। তবে এখানেও বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি। এই ভবনের গায়ে একাধিক

ফাটল দেখা গেছে। এ ছাড়া খিলগাঁওয়ের সিপাহীবাগের একটি ভবন হেলে পড়েছে বলে জানা গেছে। এ ছাড়া রাজধানীর শেওড়াপাড়ায়ও একটি ভবন হেলে পড়েছে। তবে কেউ হতাহত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। তীব্র কম্পনের প্রভাব পড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল, কবি জসীমউদ্‌দীন হল, স্যার এ এফ রহমান, মোকাররম ভবন, শেখ ফজলুল হলসহ বেশ কয়েকটি জায়গায় পলেস্তারা খসে পড়েছে। এদিকে, ভূমিকম্পের সময় ঢাকার বংশালে একটি ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়েছে। বংশাল থানার ওসির রফিকুল ইসলাম বলেন, কেপি ঘোষ স্ট্রিটে একটি পাঁচতলা ভবন থেকে রেলিং পড়ে তিনজন পথচারীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ভূমিকম্পের পর থেকে

আমাদের নিয়ন্ত্রণ কক্ষে অনেক ফোনকল আসছে। বেশিরভাগ মানুষ ফোন করে ভবন হেলে পড়া, ভবনে ফাটল দেখা দেওয়া এবং ভবন ধসে পড়ার মতো খবর জানাচ্ছেন। প্রতিটি ফোনকল গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, সব জায়গায় ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হচ্ছে। ফায়ার ফাইটাররা ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার বিষয়ে জানতে চাইলে খালেদা ইয়াসমিন বলেন, তারাও খবর পেয়েছেন, সেখানে টিম গিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেন ও রহমতুল্লাহর স্মরণে শোকসভা মহাখালী থেকে বাস ডিপো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গাফ্ফারের চোখে স্পেন আর্জেন্টিনা ফ্রান্স ইংল্যান্ডের শিরোপার লড়াই ও পর্তুগালের সম্ভাবনা বিশ্বকাপের মঞ্চে চার দিনের মধ্যে ৩ বার ভাঙল যে রেকর্ড ব্রাজিলের বিপক্ষে মরক্কোর একাদশে ছিলেন না মরক্কোতে জন্ম নেওয়া কেউ হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু ফিলিপাইনে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প চুক্তি হলেও লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল তিন মামলায় জামিন পেলেন মমতাজ প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেফতার বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি ব্র্যাককে বিদেশী অনুদানে কর রেয়াত: চব্বিশের জুলাই-আগস্টে ভূমিকার পুরস্কার? হামের টিকাদানের ৯ সপ্তাহেও তৈরি হয়নি অ্যান্টিবডি, টিকার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ