যে কারণে আগাম অবসর চেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫

যে কারণে আগাম অবসর চেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫ |
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক আগাম অবসর চেয়েছেন। এ বিষয়ে তিনি কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃপক্ষের কাছে একটি চিঠি দিয়েছেন। এতে আগাম অবসরের জন্য তিনি ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণ উল্লেখ করেছেন। কেন্দ্রীয় ব্যাংক তার আগাম অবসরের বিষয়টি বিবেচনা করছে। জানা গেছে, গত জুনে তাকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে রাজশাহী অফিসে বদলি করা হয়। ওই সময়েও তিনি আগাম অবসর চাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। তখন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিস্ট বিভাগের কয়েকজন কর্মকর্তা বলেন, এখন সবেমাত্র বদলি করা হয়েছে। এ অবস্থায় আগাম অবসর চাইলে তা দৃষ্টিকটু দেখায়। বলা হবে, বদলির কারণে আগাম অবসর চেয়েছেন। পরে আর তিনি আগাম অবসরের আবেদন করেননি। তার চারকরির মেয়াদ আছে আর

মাত্র চার মাস। আগামী ডিসেম্বরেই তার অবসরে যাওয়ার কথা। এ কারণে এখন আগাম অবসর নিলে তিনি আর্থিকভাবে কোনো ক্ষতির মুখে পড়বেন না। এছাড়া তিনি হার্টের সমস্যায় ভুগছেন। তার হার্টে ভালভ লাগানো রয়েছে। রাজশাহীতে থাকতে হয় একা। পরিবার থাকে ঢাকায়। বর্তমানে স্বাস্থ্যগত কারণে তিনি ঢাকা থেকে রাজশাহী প্রতি সপ্তাহে ভ্রমণ করতেও পারছেন না। এসব কারণে আগাম অবসর চেয়েছেন। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে তিনি কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ছিলেন। ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতন হলে বর্তমানে সরকার এসে তাকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেয়। এরপর থেকে তিনি নির্বাহী পরিচালকের পদে ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ