যেভাবে গিনেস রেকর্ড গড়ল তুরস্কের কেলকিট শহর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ September, ২০২৬

যেভাবে গিনেস রেকর্ড গড়ল তুরস্কের কেলকিট শহর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ September, ২০২৬ |
সকালের নাশতায় টোস্টের সঙ্গে গরম গরম ‘বেকড বিনস’ বা শিম সেদ্ধ অনেকেরেই পছন্দের খাবার। কিন্তু সেই খাবার যদি রান্না হয় বিশাল এক হাঁড়িতে, আর পরিমাণ হয় প্রায় ১৫ হাজার ক্যানের সমান-তাহলে তা রীতিমতো তাক লাগানোর মতো ঘটনা। এমনই এক কান্ড ঘটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে তুরস্কের কেলকিট শহর। সেখানে দৈত্যাকার একটি হাঁড়িতে একবারে রান্না করা হয়েছে ১ হাজার ৮০৭ গ্যালান বেকড বিনস বা শিম সেদ্ধ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছে এই আয়োজন। স্থানীয় শিম দিয়েই রেকর্ড রেকর্ড গড়া এই আয়োজনটি হয় গহ ২২ আগস্ট। কেলকিট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি,গুমুশানে গর্ভর্নরশিপ পৌরসভার যৌথ উদ্যোগে বিশাল হাঁড়িতে রান্না করা হয় স্থানীয় বিশেষ পদ ‘কেলকিট শেকের

ফাসুলিয়েসি’। শিমের বীজ দিয়ে তৈরি এই খাবার কেলকিট অঞ্চলের একটি স্থানীয় পদ। সামান্য বেগুনি দাগযুক্ত ও কিছুটা বাঁকানো আকৃতির এই শিম কেলকিট সমভূমিতে চাষ করা হয়। ভাঙল পুরোনো রেকর্ড নতুন এই রেকর্ড গড়া অবশ্য সহজ ছিল না। এর আগে সবচেয়ে বেশি পরিমাণ বেকড বিনস রান্নার রেকর্ড ছিল উত্তর মেসিডোনিয়ার দখলে। দেশটির সারসিয়েভো গ্রামের মানুষের জন্র প্রায় ১ হাজার ৪৭৯ গ্যালন বেকড বিনস রান্না করা হয়েছিল। সেই রেকর্ড ছাড়িয়ে কেলকিটে রান্না করা হয় ১ হাজার ৮০৭ গ্যালান বিনস। কৃষকদের সম্মান জানাতেই আয়োজন স্থানীয় এ পণ্যের পরচিতি ও অর্থনৈতিক মূল্য বাড়ানোর পাশাপাশি কৃষকদের সম্মান জানানোও ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বিশাল এই রান্নার মাধ্যমে কেলকিটের স্থানীয় কৃষিপণ্যকে বিশ্বের

সামনে তুলে ধরতে চেয়েছেন আয়োজকরা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডকে আয়োজকরা বলেন, এই স্বীকৃতি কেলকিট, গুমুশানে ও পুরা অঞ্চলের জন্য ঐতিহাসিক অর্জন। স্থানীয় কৃষি ঐতিহ্য, পণ্য এবং পুরো সম্প্রদায়ের সিম্মিলিত প্রচেষ্টারেআন্তজৃাতিক স্বীকৃতি এটি। একসঙ্গে কাজ করেছেন অনেকে রেকর্ড গড়ারেএই আয়োজনে কৃষক থেকে শুরু করে রন্ধনকর্মী, প্রকৌশলী, খাদ্যনিরাপত্তা বিশেষজ্ঞ, পৃষ্ঠপোষক, সরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। আয়োজকদের মতে, এত মানুষের সম্মিলিত প্রচেষ্টাই এই অর্জন আরও বিশেষ করে তুলেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই রেকর্ড গর্বের হয়ে থাবকে বলেও মনে করছেন তারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াতসহ ৩ জন কারাগারে তেজগাঁওয়ে কল রেকর্ড ও ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগে যুবক গ্রেপ্তার অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে। বুমরা ১৯ ওভারে উইকেট না সিরাজ বাদে ভারত ঝুঁকিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি ফেনীর ওসির সঙ্গে যুব মহিলা লীগ নেত্রীর ফোনালাপ ফাঁস কলকাতায় নিহত সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ঢাকায় আটক