যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ জুলাই, ২০২৬ |
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতে আগামী বছর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের আশঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। জুন মাসে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও তা এখনো যুদ্ধপূর্ব পরিস্থিতির তুলনায় বেশ কম। গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তির পর অবরুদ্ধ হরমুজ প্রণালি উন্মুক্ত করা হয়। এর ফলে বিশ্ব তেল বাজার কিছুটা স্বস্তি পায়। ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ সংকটের সময়ে এই প্রণালিটি কার্যকরভাবে বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলের প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। সংস্থাটি জানিয়েছে, গত জুন মাসে বিশ্বব্যাপী তেলের সরবরাহ প্রতিদিন ৪১ লাখ

ব্যারেল বেড়েছে। তবে তা যুদ্ধপূর্ব সময়ের চেয়ে এখনও প্রতিদিন ৯৪ লাখ ব্যারেল কম। আন্তর্জাতিক জ্বালানি সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী বছর তেলের সরবরাহ প্রতিদিন ৭৫ লাখ ব্যারেল বৃদ্ধি পাবে। তবে এটি পুরোপুরি নির্ভর করছে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যবস্থার উন্নতির ওপর। আইইএ আরও জানিয়েছে, তবে গত ৭ ও ৮ জুলাই নতুন করে তৈরি হওয়া সংঘাত ও উত্তেজনা জ্বালানি বাজারের ভবিষ্যৎকে মেঘাচ্ছন্ন করে তুলেছে। একইসঙ্গে আগামী বছর বাজার চাহিদার তুলনায় অতিরিক্তের দিকে যাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তা ওলটপালট করে দিতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ “মৃত্যু হলে দেশের মাটিতেই হোক”: জেল-জুলুমের ঝুঁকি জেনেই শীর্ষ নেতাদের নিয়ে দেশে ফিরছেন শেখ হাসিনা বাংলাদেশে আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক বন্দি প্রসঙ্গে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান স্কটিশ পার্লামেন্টের মোদিবিরোধী তাণ্ডবের পর হেফাজতের উগ্রবাদীদের ধরিয়ে নেওয়া সেই দর্জিকে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে হত্যা চরম দুর্ভোগে রাঙামাটি: বাঘাইছড়িতে পানিবন্দী ২০ হাজার মানুষ, ৬ দিনে ১০৪ পাহাড়ধস রাজনৈতিক অনিশ্চয়তা-অব্যবস্থাপনায় বিদেশি বিনিয়োগ কমেছে ৭০ শতাংশ, উদ্বেগে অর্থনীতিবিদরা বন্ধ হয়নি হামে শিশু মৃত্যু, সংখ্যা ছাড়াল ৭৫০ পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে দলীয় পদ গেল জামায়াত নেতার এডিবির প্রতিবেদনে উদ্বেগ: মার্কিন ট্যারিফের ফাঁদে পড়ে চরম বিপর্যয়ে বাংলাদেশের রপ্তানি খাত ঘনিষ্ঠ মিত্র আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ দেখতে চান নেতানিয়াহু