ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ভোটার হওয়ার সময় বাড়ল
‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য
“জুলাই আন্দোলন পরিকল্পিত ডিজাইন ছিল, যেখানে স্নাইপার ব্যবহার করা হয়েছে”— বিএনপির সাংসদ নিলোফার চৌধুরী মনি
“প্রতিটি ফোঁটা রক্তের হিসেব নিতে হবে, সেইভাবে প্রস্তুত হও”— নিপীড়িত নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা
‘দেশে এখন পক্ষ দুটি- মুক্তিযুদ্ধের পক্ষে অথবা বিপক্ষে’, অবস্থান স্পষ্ট করার আহ্বান মিথিলা ফারজানার
‘মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, গাজীপুরে শেখ হাসিনার আইন চলবে’
মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন
যুক্তরাষ্ট্রে ভিসা বন্ড ফেরত পেতে কী কী শর্ত মানতে হবে
মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্য আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে ভিসা বন্ড পরিশোধ করতে হবে। ভ্রমণের পর সব শর্ত মেনে চললে এই বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
সোমবার (৮ জুন) দূতাবাস জানায়, ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করবে তা আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা করা হয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, ভিসা ইন্টারভিউ শেষে আবেদনকারী যোগ্য বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা তাকে pay.gov–এর সরাসরি লিংকসহ বন্ড পরিশোধের নির্দেশনা দেবেন। এরপর নির্ধারিত ৩০ দিনের মধ্যে বন্ড পরিশোধ করতে হবে।
প্রোগ্রামের আওতায় সর্বোচ্চ তিন মাস মেয়াদি, একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসা দেওয়া হবে। পাশাপাশি নির্দিষ্ট কিছু পোর্ট অব এন্ট্রি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে।
নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে
কোনো ধরনের কাজ না করা এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে আসা বাধ্যতামূলক। এসব শর্ত পূরণ করলে বন্ড স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে এবং জমাকৃত অর্থ ফেরত দেওয়া হবে। উল্লেখ্য, বাংলাদেশি নাগরিকদের বি-১ ও বি-২ ভিসার ক্ষেত্রে এই ভিসা বন্ড প্রযোজ্য হবে। এতে ন্যূনতম ৫ হাজার ডলার থেকে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড পরিশোধ করতে হতে পারে।