ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হামের টিকাদানের ব্যর্থতায় হাসিনা সরকারের কোনো দায় নেই : ডা. রাকিব
‘গোলামী’ চুক্তি আর গোলামের চুক্তি
পেটের দায়ে প্রতিবন্ধী নাতিকে শিকলে বেঁধে টিসিবির লাইনে নানি, অসহায়ত্বের প্রতিচ্ছবি
চাকরিচ্যুতির হুমকিতে কর্মচারীরা: নেত্রকোণায় সাব রেজিস্ট্রি অফিসের চার্টারে বঙ্গবন্ধুর উক্তি, চটলেন ডেপুটি স্পিকার কামাল কায়সার
দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার
বাইকার-অটোরিকশাচালকদের জন্য দুঃসংবাদ
জাতিসংঘের মিশন হারিয়ে মধ্যপ্রাচ্যে চাকরির জন্য পাকিস্তানের দ্বারস্থ বাংলাদেশ সশস্ত্রবাহিনী
যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি
কমনওয়েলথ দেশগুলোর ১০০ তরুণ নেতাকে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের নামে গড়া ট্রাস্ট থেকে যে পুরস্কার দেওয়া হচ্ছে, সেখানে স্থান পেয়েছেন চার বাংলাদেশি।
‘রানি দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলথ ট্রাস্ট (কিউইসিটি)’ মঙ্গলবার (২১ এপ্রিল) ২০২৬ সালের ‘হানড্রেড ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীতদের নাম ঘোষণা করে।
ফুটস্টেপস বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শাহ রাফায়েত চৌধুরী, টিচ ফর বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনিয়া ইসলাম মজুমদার, ফার্ম সল্যুশন বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ইমরান হামিন এবং ইকো সেন্টিনেলস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. রেজওয়ানুল ইসলাম শুভ এবার পুরস্কার পাচ্ছেন।
ঢাকায় ব্রিটিশ হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, একশজন অনন্য তরুণ ‘চেঞ্জমেকারকে’ এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হচ্ছে।
এই বিশেষ উদ্যোগের মাধ্যমে
প্রয়াত রানির শততম জন্মদিনকে স্মরণ করা হচ্ছে। একইসঙ্গে, সমাজকে শক্তিশালী করতে ও ভবিষ্যৎ গঠনে তারুণ্যের শক্তির প্রতি তার যে বিশ্বাস ছিল, এটি তারও উদযাপন। ব্রিটিশ হাই কমিশন বলছে, হাজার হাজার আবেদনকারীর মধ্য থেকে তীব্র প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে এই একশজনকে বাছাই করা হয়েছে। শিক্ষা ও কর্মসংস্থান, পরিবেশ, খাদ্য ও কৃষি, স্বাস্থ্য এবং অন্তর্ভূক্তির ক্ষেত্রে কার্যকর উদ্যোগের প্রতিনিধিত্ব করছেন এই পুরস্কারপ্রাপ্তরা। সামাজিক রূপান্তর ঘটানো এবং কমনওয়েলথের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তুলে ধরার জন্য এই তরুণ নেতাদের সম্মাননা জানানো হচ্ছে। পুরস্কারপ্রাপ্তরা আগামী কয়েক মাসে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন এবং দক্ষতা বৃদ্ধি ও গ্লোবাল নেটওয়ার্কিংয়ের আয়োজনে যোগ দেবেন। বাংলাদেশ থেকে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার সারাহ
কুক বলেন, কমনওয়েলথের অন্তর্ভুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কমনওয়েলথের অভিন্ন মূল্যবোধের প্রকাশ ঘটাচ্ছে তাদের কার্যক্রম। এর মাধ্যমে উন্নত ভবিষ্যতের নির্মাণে তরুণদের ক্ষমতায়নের প্রতি প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের অবিচল অঙ্গীকারের প্রতি সম্মান জানানো হচ্ছে।