‘যদি মুহি শিবির হয়ে থাকে তাহলে শিবির ভালো’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪

‘যদি মুহি শিবির হয়ে থাকে তাহলে শিবির ভালো’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৪ |
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা সভাপতি ও সেক্রেটারির পর এবার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে। যেখানে সাংগঠনিক সম্পাদক হিসাবে রয়েছেন মহিউদ্দিন খান। যার অ্যাকাডেমিক রেজাল্ট ঘিরে চলছে নানা আলোচনা। শিবিরের এই নেতাকে নিয়ে কথা বলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের হাত থেকে আন্দোলনকারী ছাত্রদের বাঁচাতে গিয়ে পুলিশের হামলার শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রভাষক শেহরীন আমিন মোনামিও। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের কমেন্টে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের ছাত্র মুহি (মহিউদ্দিন খান)। যদি মুহি শিবির হয়ে থাকে, তাহলে শিবির ভালো।’ তার এই কমেন্টের পর থেকেই নতুন করে আলোচনা শুরু হয়। অনেকেই পোস্ট দিতে থাকেন। যদিও বিষয়টি ব্যাখ্যা করে

একটি পোস্ট দিয়েছেন ঢাবি প্রভাষক শেহরীন আমিন মোনামি। তিনি লিখেন, সম্প্রতি আমার একটা বক্তব্য নিয়ে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে আমি আমার দিক থেকে বিষয়টা ব্যাখ্যা করার তাগিদ অনুভব করছি। আমার কোনো শিক্ষার্থী কী সংগঠন করে বা কোন মতাদর্শের সেটা আমার কাছে কখনো মুখ্য নয়। আমি ওটা নিয়ে কোনো চিন্তাও করি না। ব্যক্তিগতভাবে আমি নিজেও কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে জড়িত নই। তিনি আরও লিখেন, আমি আশা করব এবং সেই সঙ্গে অনুরোধও যেন আমার কোনো বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করা না হয়। কারণ একজনের লিখিত কমেন্ট/শব্দ/বক্তব্য চাইলেই যে কোনোভাবে উপস্থাপন করা যায়। আমি চাইব আমাকে যারা জানেন, চেনেন তারা যেন বিভ্রান্ত না

হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল