মেগানের যুক্তরাজ্যে ফেরা অনিশ্চিত, যা বললেন হ্যারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪

মেগানের যুক্তরাজ্যে ফেরা অনিশ্চিত, যা বললেন হ্যারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ |
প্রিন্স হ্যারি নিশ্চিত করেছেন যে, তিনি চলতি মাসের শেষ দিকে ওয়েলচাইল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যে ফিরবেন। তবে তার স্ত্রী মেগান মার্কেলের ফেরা নিয়ে এখনও সন্দেহ রয়েছে। প্রিন্স হ্যারি ৩০ সেপ্টেম্বর লন্ডনে পৌঁছাবেন বলে জানা গেছে। তবে তার সঙ্গে ডাচেস অফ সাসেক্স খ্যাত মেগানের সেখানে যাওয়া নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। নিজের যুক্তরাজ্য সফরের বিষয়টি নিশ্চিত করে প্রিন্স হ্যারি বলেছেন, জটিল সব চিকিৎসা সমস্যায় ভোগা শিশুদের অসাধারণ সাহস ও অর্জন উদযাপনের জন্য আমি আবারও এ বছরের ওয়েলচাইল্ড অ্যাওয়ার্ডে অংশগ্রহণ করতে সম্মানিত বোধ করছি। এ অবিশ্বাস্য শিশুরা এবং তাদের সেবাদানকারী নার্স ও পেশাদার ব্যক্তিরা যারা নিরলসভাবে তাদের সহায়তা করেছেন, তারা আমাদের সবাইকে অনুপ্রাণিত

করেন। এ ধরনের অসাধারণ ব্যক্তিদের সম্মানিত করতে পারাটা সত্যিই গর্বের বিষয়। প্রিন্স হ্যারি এর আগে ২০২৩ সালে মেগানকে ছাড়াই এ অনুষ্ঠানে শেষবারে অংশ নিয়েছিলেন। এবারও সেখানে মেগানের যোগদানের সম্ভাবনা খুব কম। এর আগে এক আইটিভি সাক্ষাৎকারে হ্যারি বলেছিলেন, তিনি মেগানকে আর কখনোই যুক্তরাজ্যে আনবেন না। কারণ ব্রিটিশ সরকারের সঙ্গে তার নিরাপত্তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব চলমান রয়েছে। তিনি বলেছিলেন, ‘আমার এবং আমার স্ত্রীর (মেগান) ওপর যথেষ্ট পরিমাণে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তবে তারা আমাকে অনেক দূর ঠেলে দিয়েছে। এটি এখনও বিপজ্জনক এবং যা প্রয়োজন তা হলো একজন ব্যক্তির দায়িত্বহীন কাজ এবং এ কারণেই আমি আমার স্ত্রীকে এ দেশে ফেরাতে চাই না। উল্লেখ্য, ব্রিটিশ রাজপরিবার ছেড়ে

২০২০ সালের জুনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলে এসেছিলেন এ দম্পতি। এখানে এসে সামাজিক যোগাযোগ মাধ্যম, টিভি অনুষ্ঠান, পডকাস্ট, রান্নার শো থেকে শুরু করে মেগানের লাইফস্টাইল ব্র্যান্ড, প্রিন্স হ্যারি পোলো শো ও স্পটিফাইয়ের সঙ্গে ২০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছিলেন এ দম্পতি। সূত্র: জিও টিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আগের চেয়েও জোরদারে দুটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব রাশিয়া-মিয়ানমার সম্পর্ক: নিরাপত্তা থেকে অর্থনৈতিক জোটের দিকে দীর্ঘ টানাপোড়েনের পর ভারত সফরে তারেক রহমান: তবুও গোপন রাখার চেষ্টায় প্রেস উইং! এবার মাত্র ৬৪ রানেই অলআউট বাংলাদেশ নিখোঁজের দুদিন পর ডোবায় গুম করা আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার ঝিনাইদহে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত শরিফুলের দুর্দান্ত নৈপুণ্যে ম্যাকাই টেস্টে আশা জিইয়ে রাখল বাংলাদেশ দলীয় কার্যালয়ে বিএনপির দুই পক্ষের হামলা, গ্রিল-আসবাবপত্র লুটপাট মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ২১ আগস্টের হত্যাকাণ্ড: তারেক যদি মাস্টারমাইন্ড না হন, প্রকৃত হামলাকারী কারা? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া