মুক্তিযোদ্ধা, অধ্যাপক, সাংবাদিককে দল বেঁধে পে/টা/লো জামাত-বিএনপি জোট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫

মুক্তিযোদ্ধা, অধ্যাপক, সাংবাদিককে দল বেঁধে পে/টা/লো জামাত-বিএনপি জোট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫ |
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘মঞ্চ ৭১’ আয়োজিত অনুষ্ঠানে উত্তেজনার ঘটনায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ৬ জনকে আটকের ঘটনায় ছাত্র-জনতা নামে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃত্বে ‘পরিকল্পিত মব’ করেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ডিবি কার্যালয়ে নেওয়া হলেও সংস্থাটির দাবি ‘নিরাপত্তার স্বার্থে’ তাদেরকে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃত অন্য দুজন হলেন- অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মুনজুরুল ইসলাম পান্না। তবে বাকি ৩ জনের নাম পাওয়া যায়নি। এ ঘটনায় আটক সাংবাদিক মুনজুরুল ইসলাম পান্না ফেসবুকে লিখেছেন, সকালে মঞ্চ’৭১ আয়োজিত মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। এক পর্যায়ে

সেখানে হামলা করা হয়। অনুষ্ঠান স্থল থেকে আমাকে এবং অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে ডিবি অফিসে আনা হয়েছে’। সেখানে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন গিয়ে উপস্থিত লোকজনদের ঘেরাও করেন। সেগুনবাগিচা ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদেরও সেখানে দেখা যায়। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের নেতা শাকিব আহমদের নেতৃত্বে একদল শিবির কর্মী অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের গায়ে হাত তুলেছে। ছাত্রশিবিরের নেতৃত্ব দেওয়া শাকিব মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ঘাগটিয়া গ্রামের বাসিন্দা। তার সাথে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাদিক কায়েম ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এসএম ফরহাদের সাথে ছাত্রশিবিরের অনুষ্ঠানে একাধিক ছবি দেখা গিয়েছে। একাধিক ভিডিও’তে দেখা গিয়েছে, আওয়ামী লীগ আখ্যা দিয়ে ‘মঞ্চ ৭১’-এর সেমিনারে মব সৃষ্টি করে

লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের গায়ে হাত তুলেছে ও মুক্তিযোদ্ধাদের হেনস্থা করেছে। এর আগে ছাত্রশিবিরের নেতা শাকিব আহমদের ধানমন্ডি ৩২ ভাঙ্গায়ও নেতৃত্ব দিছে। অনুষ্ঠানে হেনস্থার শিকার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, “আমি এখানে প্রোগ্রামে এসেছি। দল মতের হিসাবে নয়, এখানে সব মুক্তিযোদ্ধাদের ডাকা হয়েছে; তাই এসেছি। “আমরা প্রোগ্রাম শুরু করেছিলাম। লতিফ সিদ্দিকী সাহেব এসেছেন। কামাল হোসেন সাহেব আসেননি। ২০/২৫ জন ছেলে এসে হট্টগোল করে। আমাদের ঘিরে ফেলে।” লতিফ সিদ্দিকীকে নিয়ে যাওয়ার সময় শাহবাগ থানার এসআই রাশেদ বলেন, “এখন তো এখান থেকে তাদের নিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই। আমরা নিয়ে যাচ্ছি। পরে সিনিয়ররা সিদ্ধান্ত নেবেন।” শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, “আমি ঘটনাস্থলে ছিলাম

না, এডিসি স্যার উপস্থিত ছিলেন। আমার জানা মতে, ৬/৭ জনকে ডিবি অফিসে নেওয়া হয়েছে।” অনুষ্ঠানস্থলে গিয়ে দেখা যায়, মিলনায়তনের একটি টেবিল ভাঙা। কয়েকজন অংশগ্রহণকারী আছেন। বেশ কিছু লোক হৈ-হুল্লোড় করছেন। রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে; মূলত উনাদের নিরাপত্তার কথা বিবেচনা করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এখন সিনিয়রদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেব।” অনুষ্ঠানস্থলে কেশব রঞ্জব সরকার নামের একজন মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আর রিপোর্টাস থেকে বেরিয়ে যাওয়ার পর মারধরের শিকার হয়েছেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহিল কাইয়ূম। আয়োজকদের একজন বলেন, “উনাকে বিএনপির লোকজন মারধর করেছে, পরে শাহবাগ থানার দিকে

নিয়ে গেছে।” উত্তেজনার সময় আব্দুল্লাহিল কাইয়ূম ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অবস্থান করছিলেন। দুপুর পৌনে দুইটার দিকে বের হয়ে যাওয়ার সময় তোপখানা রোডের বৈশাখী হোটেলের সামনে পথরোধ করে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থলে ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে আসা পল্টন থানা জামায়াতে ইসলামীর নেতা শামীম হোসাইন বলেন, ‘একটি গোষ্ঠী একাত্তর ও চব্বিশকে মুখোমুখি করে চব্বিশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ