মালয়েশিয়ায় ২৪২ বাংলাদেশি আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪

মালয়েশিয়ায় ২৪২ বাংলাদেশি আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪ |
অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে মালয়েশিয়ার জোহর রাজ্যে ২৪২ বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। শুক্রবার রাজ্যে দুটি পৃথক অভিযানে ২৪২ বাংলাদেশিসহ মোট ৩৩৬ জন অভিবাসীকে আটক করা হয়। এ ছাড়াও ২ জন স্থানীয় নিয়োগকর্তাকেও আটক করেছে সংশ্লিষ্ট প্রশাসন। বেরিতা আরটিএম ও সিনার হারয়ানের প্রতিবেদনে বলা হয়, রাজ্যে পৃথক দুটি অভিযানে ২৪২ বাংলাদেশি ছাড়াও ৪৪ ইন্দোনেশিয়ান (২৬ পুরুষ, ১৮ জন নারী), চীনের (১২ জন পুরুষ, ৯ জন নারী), পাকিস্তানের ১৬, শ্রীলঙ্কার (একজন পুরুষ, তিনজন নারী) এবং মিয়ানমারের ৯জন পুরুষ) নাগরিক আটক হন। রাজ্যের অভিবাসন বিভাগের ডিরেক্টর দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেছেন, গোয়েন্দা তথ্যে ও স্থানীয়দের অভিযোগের ভিওিতে রাজ্যের

একটি পেপার প্রসেসিং ফ্যাক্টরিতে অপ্স মাহির এবং একটি নির্মাণ সাইটে অপস কুটিপ নামের পৃথক অভিযানে তাদের আটক করা হয়। অভিবাসন, ৬(১)(সি), ধারা ১৫(১)(সি), অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫৫বি এবং রেগুলেশন ১১(৭)(এ), রেগুলেশন ১৭(বি), রেগুলেশন ৩৯(বি) রেগুলেশন-ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুযায়ী তদন্তে আটকদের শনাক্তকৃত অপরাধের মধ্যে রয়েছে কোনো বৈধ পারমিট না থাকা, ভিজিট পাসের অপব্যবহার, অতিবাহিত করা এবং পাসের শর্ত লঙ্ঘন। আরও অধিকতর তদন্তের জন্য আটক অভিবাসীদের রাজ্যের সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। এদিকে রাজ্যের অভিবাসন বিভাগের ডিরেক্টর নিয়োগকর্তাদের পরামর্শ দিয়েছেন যে বিদেশি কর্মীদের নিয়োগের আগে ওই কর্মীর মালয়েশিয়ায় কাজ করার বৈধ অনুমতি রয়েছে তা নিশ্চিত করতে। কারণ অভিবাসন বিভাগ কর্তৃক অভিযান

কেবল অবৈধ অভিবাসী শ্রমিকদের জন্য নয়, নিয়োগকর্তাদের জন্যও। এর আগেও মালয়েশিয়ার কেদাহ রাজ্যের কুলিমে অভিযান চালিয়ে ২২২ বাংলাদেশিসহ মোট ২২৮ অবৈধ অভিবাসীকে আটক করা হয়। একদিনে দেশটির কেদাহ ও জোহর রাজ্যে পৃথক অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে মোট ৪৬৪ জন বাংলাদেশি অভিবাসীকে আটক করে অভিবাসন বিভাগ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভ পাচার চক্রের মূল দুই সদস্য শনাক্ত, মামলার প্রস্তুতি এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার জ্বালানি তেলের সংকট প্রকট, বাড়ছে হট্টগোল-বিশৃঙ্খলা গণভোট অধ্যাদেশ উঠবে না সংসদে, বাতিল হচ্ছে সংসদে বিরোধী দলের নোটিশ নিয়ে উত্তপ্ত আলোচনা ইরাকে বিশ্ববিদ্যালয়ে হামলার আশঙ্কা, মার্কিন দূতাবাসের সতর্কতা ইরানের শাসন বদলাতে চাওয়া ট্রাম্প স্থল অভিযানের আগে নিজের পতনের বার্তা পেলেন ফেনীর ২৮ পাম্পেই মিলছে না অকটেন ইরানের ভারী পানি প্রকল্পে হামলা, অচল ঘোষণা আইএইএর দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ৫ ডিপো থেকে জ্বালানি তেল নেওয়ার সময় পরিবর্তন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের শিল্পাঞ্চল কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক গণপরিবহনে বসছে জিপিএস সিস্টেম পানিতে ডুবে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা রাহুল গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার যুক্তরাষ্ট্রে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ আইপিএল প্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বহাল আছে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা