‘মানহীন’ খাবারের দ্বিগুণ দাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪

‘মানহীন’ খাবারের দ্বিগুণ দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৪ |
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাফেটেরিয়ায় মানহীন খাবারের দ্বিগুণ দাম নেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন থেকেই ক্যাফেটেরিয়ায় মূল্য তালিকার খাবারের দাম অনেক বেশি রাখা হচ্ছে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের থেকে প্রথম দিনে আরও চড়া দাম নেওয়ার অভিযোগ ওঠে, যা খাবারের মান অনুযায়ী মূল্য প্রায় দ্বিগুণ। এ ছাড়া নোংরা পরিবেশ ও পরিমাণে কম দেওয়ারও অভিযোগ রয়েছে। মূল্য তালিকা অনুযায়ী মাছের দাম ২৭ টাকা, কিন্তু রুই মাছ বিক্রি করা হচ্ছে ৫০ এবং পাঙ্গাশ ৪০ টাকা। ব্রয়লার মুরগির দাম দেওয়া আছে ২৭, বিক্রি করা হচ্ছে ৪০ টাকা। সমুচার দাম ৭ দেওয়া থাকলেও বিক্রি করা হচ্ছে ১০ টাকা। সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ব্যবহৃত নষ্ট তেল ঢাকনা ছাড়া পড়ে আছে, যা

পরবর্তীতে রান্নার কাজে ব্যবহৃত হবে। অনেক দিনের পুরোনো ছোলাবুট পড়ে আছে, যার ওপর ছত্রাক পড়ে আছে। ভাজা মাছ, তেল, মসলা সবকিছুই ঢাকনা ছাড়া নোংরা পরিবেশে পড়ে আছে। রান্নাঘর, পরিবেশনের জায়গাও অপরিচ্ছন্ন, স্যাঁতস্যাঁতে এবং নোংরা। প্রায় ১০ হাজার শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ১ জন বাবুর্চিসহ মাত্র ৪ থেকে ৫ জন লোক দিয়ে চলছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তামিম ইকবাল রাজু বলেন, ক্যাফেটেরিয়ায় খাবারের দাম বেশি নেওয়া হয়। তারপর ভাতে যে চাল ব্যবহার করা হয় তা খুবই নিম্নমানের। প্রায় নষ্ট ও পচা ভাত খেতে হয়। ভাত কোনো দিন শক্ত, আবার কোনোদিন একদম নরম। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওয়াহিদ-উন নবী বলেন, ক্যাফেটেরিয়ার মাছ-মাংসের পিস খুবই

ছোট, যা দিয়ে ভাত খাওয়া যায় না। একই দামে হোটেলে যে খাবার পাওয়া যায় তার মান ক্যাফেটেরিয়ার চেয়ে ভালো। বাইরের হোটেলে মাছ-মাংসের সাইজও বড়। শিক্ষার্থীরা জানান, তারা বেশিরভাগ সময়ই ক্যাফেটেরিয়াতে না খেয়ে বাইরের হোটেলে খান। নবাগত শিক্ষার্থীরা সবকিছু চিনে না বা জানে না বলে ক্যাফেটেরিয়ায় খায়। তাদের থেকে চড়া দাম নেওয়া দুঃখজনক। তার মধ্যে আবার খাবার নিম্ন মানের। ক্যাফেটেরিয়ার ম্যানেজার মো. মামুন বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে ক্যাফেটেরিয়াও বন্ধ থাকে। তাই বাবুর্চিসহ লোকজন চলে যায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে নির্ধারিত মূল্যে বিক্রি করা সম্ভব না। তাই আমি চিন্তা করেছি ক্যাফেটেরিয়া ছেড়ে দেব। মাছের সাইজ একটু ছোট হলে, ২/৩ পিস খেলেই তো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল