ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
টাকায় মেলে বিচারকের স্বাক্ষর
কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার
ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’
জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও
ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল!
মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী!
আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার
মাত্র এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ
দেশের বিভিন্ন নদীতে গত সাত দিনে পরিচালিত অভিযানে ১৭টি মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। একই সময়ে তিনটি হত্যা মামলাসহ মোট ৯৬টি মামলা দায়ের এবং ৩০২ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।
আজ ২১শে মে, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নৌ-পুলিশ।
অভিযানে নদী থেকে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৮৯৬ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০টি বাগদা চিংড়ি রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়িও জব্দ করা হয়। পাশাপাশি নদী থেকে ১৭৯টি ঝোপঝাড় ধ্বংস করা হয়েছে।
অভিযানকালে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ২টি
ড্রেজার জব্দ করা হয়েছে। সাত দিনের এই অভিযানে দায়ের হওয়া মোট ৯৬টি মামলার মধ্যে রয়েছে ৬৩টি মৎস্য আইন মামলা, ১৩টি বেপরোয়া গতি আইন মামলা, ১১টি অপমৃত্যু মামলা, ৩টি হত্যা মামলা, ১টি ডাকাতি মামলা, ১টি অপহরণ মামলা, ১টি চাঁদাবাজি মামলা, ১টি বালুমহাল মামলা, ১টি মাদক মামলা এবং ১টি বিশেষ ক্ষমতা আইনের মামলা।