ময়মনসিংহে বোর্ডে অকৃতকার্য শিক্ষার্থীদের বিক্ষোভ, কর্মকর্তারা অবরুদ্ধ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪

ময়মনসিংহে বোর্ডে অকৃতকার্য শিক্ষার্থীদের বিক্ষোভ, কর্মকর্তারা অবরুদ্ধ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪ |
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার দাবিতে সাড়ে আট ঘণ্টা ধরে শিক্ষা বোর্ড অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, ১৫ অক্টোবর প্রকাশিত ‘ত্রুটিপূর্ণ’ ফলাফল বাতিল করতে হবে। সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে সবাইকে উত্তীর্ণ করে দিতে হবে। রোববার দুপুর ১২টার দিকে বোর্ডের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখার সময় তাদের বিক্ষোভ চলছিল। এতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ কর্মকর্তারা কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন। রাত পৌনে আটটার দিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা আজকের মধ্যে সিদ্ধান্ত চাচ্ছেন। তারা বোর্ডের সামনে অবস্থান করছেন। আমরাও সেখানে

আছি। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কার্যালয়ে বোর্ডের ৮ থেকে ১০ জন কর্মকর্তা আটকা পড়েছেন বলে জানিয়েছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামছুল ইসলাম। তিনি বলেন, আজকের মধ্যে দাবি মেনে নেওয়ার বিষয়টি নিয়ে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসক, আন্তবোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ে জানিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। সেখান থেকে কোনো সিদ্ধান্ত এলে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়ে বোর্ড চেয়ারম্যান মো. আবু তাহেরের কাছে লিখিত আবেদন করেন। এরপর তাদের চলে যাওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের একটি পক্ষ আজকের মধ্যে সিদ্ধান্ত চেয়ে বিকেল পাঁচটা থেকে আবার বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীরা দাবি করেন, তাদের পাস করিয়ে দেওয়ার সিদ্ধান্ত আজকেই দিতে হবে। সিদ্ধান্ত

পাওয়ার পর তারা ঘরে ফিরবেন। অন্যথায় সড়কে অবস্থান করবেন। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, বেলা তিনটার দিকে শিক্ষার্থীরা চলে গেলেও পাঁচটার দিকে আবার কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন। তারা আজকের মধ্যে সিদ্ধান্ত চান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত এলে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। বোর্ডের ভেতরে তাঁদের কর্মকর্তারা সবাই আছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল