ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে যা জানালেন মন্ত্রী
এমআরটি-৫-এর পর এবার লাইন-১-এর ব্যয় বৃদ্ধি ১৩০ শতাংশ: রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় ছুঁইছুঁই
এলএনজি ক্রয়ে লেজেগোবরে অবস্থা, অপরিকল্পিত লাখ লাখ ডলার খরচ কিন্তু কাটছে না গ্যাস সংকট
১৯৭১-এর ‘অপারেশন জ্যাকপট’ স্মরণে নৌ কমান্ডারদের সংবর্ধনা দিলো স্মৃতি ৭১ ও রাশিয়ান কালচারাল সেন্টার
আইসিস-সংশ্লিষ্ট আসিফ আদনান ঢাবি মঞ্চে: ‘বিএনপি নেতার ছেলে’ হওয়ায় ধরাছোঁয়ার বাইরে
ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী
কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী
‘মববাজদের’ সাথে ছাত্রদল ২ বছর সহনশীল ছিল: মানসুরা আলম
‘মববাজদের’ সঙ্গে ছাত্রদল গত দুই বছর সহনশীলতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল নেত্রী ও সংসদ সদস্য মানসুরা আলম।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘পরিস্থিতি যাই হোক, মারামারি ইনিশিয়েট করাদের অবশ্যই চোখে চোখে রাখবেন।’
মারধরের ঘটনা ঘটলে কারা এতে আনন্দ পায়, তা দেখা গেছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ‘মববাজদের’ উদ্দেশে সতর্ক করে মানসুরা আলম বলেন, ‘আরেকটু সাবধানে মব তৈরি করতে। যে ঝামেলা সামলানোর ক্ষমতা নেই, সেটা না বানাইতে।’
ছাত্রদলের ভূমিকার প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্রদল না দাঁড়িয়ে থাকলে এখনো অনেকের রাজনৈতিক অস্তিত্ব হাওয়ায় ভেসে যাবে।’
গত দুই বছরে ছাত্রদল ‘মববাজদের’ সঙ্গে সহনশীল আচরণ করেছে দাবি করে মানসুরা আলম বলেন, ‘ছাত্রদল গত
দুই বছর মববাজদের সাথে সহনশীলতার পরিচয় দিয়েছে। আগামীতে কতটুকু দিতে পারবে সেটা মববাজদের উপরেই নির্ভর করবে।’ তিনি আরও বলেন, প্রতিনিয়ত শিক্ষার্থীদের শান্তি নষ্ট করার এই সুযোগ ‘পলাতকেরা’ বিভিন্নভাবে নিতে পারে। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।