মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, বিএনপি ও জোটের যেসব নেতাকে ঘিরে জোরালো আলোচনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ August, ২০২৬

মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, বিএনপি ও জোটের যেসব নেতাকে ঘিরে জোরালো আলোচনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ August, ২০২৬ |
সরকারের ছয় মাসের কার্যক্রম পর্যালোচনার পর মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল ও সম্প্রসারণের আলোচনা জোরালো হয়েছে। কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টনের পাশাপাশি নতুন কয়েকজনকে মন্ত্রিসভায় যুক্ত করার বিষয়েও চলছে আলোচনা। সম্ভাব্য তালিকায় বিএনপির একাধিক নেতা ছাড়াও জোটের শরিক দলের নেতাদের নামও রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শুক্রবার বা শনিবারের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ইতোমধ্যে কয়েকটি গাড়ি প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণসহ ৬ থেকে ৭ জনের জায়গা হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, এবার মন্ত্রিসভায় বিএনপির সিনিয়ররা এবং জোটের নেতাদের মধ্য থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মন্ত্রিসভায় বান্দরবান থেকে নির্বাচিত সংসদ-সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের এমপি মোহাম্মদ

শামীম কায়সারের নাম মন্ত্রিসভায় অন্তর্ভূক্তির কথা শোনা যাচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেন, মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য ৩ থেকে ৫টি গাড়ি, শপথের ফোল্ডার, দাওয়াতপত্রসহ সব প্রস্তুতি নিতে বলা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ হতে পারে বলে জানান তিনি। এদিকে সরকারি যানবাহন অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৩ থেকে ৫টি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। পতাকার স্ট্যান্ডবাহী গাড়ি, নির্ধারিত চালক এবং প্রয়োজনীয় প্রস্তুতি যানবাহন অধিদপ্তর নিয়ে রেখেছে। নতুন সদস্য অন্তর্ভুক্ত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে রদবদলও হতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব

পুনর্বণ্টন করা হবে। এছাড়া আরও কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আনার বিষয়টি প্রধানমন্ত্রীর বিবেচনায় রয়েছে। শোনা যাচ্ছে বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে মন্ত্রী করা হতে পারে। মাহমুদুর রহমান মান্নাকে টেকনোক্রেট কোটায় মন্ত্রী করার কথা শোনা যাচ্ছে। বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন বলে আলোচনা আছে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয় সালাহউদ্দিন আহমদকে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে শহীদ উদ্দিন চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হতে পারে বলে জোরালো আলোচনা চলছে। এই দুটি ছাড়াও আরও কয়েকটি মন্ত্রণালয়ে দপ্তর পুনর্বণ্টন

হতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব