মন্ট্রিয়লে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত, গ্লোবাল অ্যালায়েন্সের অংশগ্রহণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৬

মন্ট্রিয়লে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত, গ্লোবাল অ্যালায়েন্সের অংশগ্রহণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৬ |
রোববার দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত কানাডার মন্ট্রিয়ল শহরের ডাউনটাউনের স্ট্যানলি স্ট্রিটে আমেরিকান এম্বাসির সামনে ,আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটির আয়োজন করে কানাডা আওয়ামী লীগ শাখা। এতে মানবাধিকার সংগঠন গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট অ্যাট্রোসিটি অ্যান্ড ভায়োলেন্স অন হিউম্যানিটি-এর নেতৃবৃন্দ ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং তাদের সংহতি প্রকাশ করেন। গ্লোবাল অ্যালায়েন্সের চেয়ারপারসন ইসরাত আলম তার বক্তব্যে বলেন, “প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার হলো তার নিজের পছন্দের রাজনৈতিক দলের প্রতি সমর্থন প্রকাশ করা। বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী যখন স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগকে সমর্থন করে, তখন এ দলকে নিষিদ্ধ করা মানে গণতন্ত্রের কণ্ঠরোধ করা। ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছি একটি প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার

জন্য। সেই চেতনাকে ধারণ করে একটি আধুনিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠন করতে হলে রাজনৈতিক বহুত্ববাদ ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, দেশে প্রতিনিয়ত নারী ও শিশু ধর্ষণের ঘটনা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতার খবর গণমাধ্যমে উঠে আসছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশে গ্লোবাল অ্যালায়েন্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি সৈয়দ জাহাঙ্গীর, ভাইস প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, কালচারাল সেক্রেটারি প্রণব মিঠু, ভাইস প্রেসিডেন্ট অলক চক্রবর্তী, উপদেষ্টা সুশান্ত বড়ুয়া এবং প্রান্ত দেব। এ সময় বক্তব্য রাখেন :হিউম্যান রাইট এক্টিভিস্ট উইলিয়ামস লন ,কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সালাম,

যুগ্ম সম্পাদক ইতরাদ জুবেরী সেলিম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সুইট, কুইবেক প্রাদেশিক শাখার সভাপতি মুন্সী বশির, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম এবং মহিলা আওয়ামী লীগ নেত্রী সাজেদা হোসেন, কানাডা আওয়ামী লীগের উপদেষ্টা এবিএম বশির উদ্দিন , সাবেক ছাত্রনেতা গোলাম মোতাহের মিয়া , আব্দুল হাই ,দিদার ভূঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার