মণিপুরে বড় ধরনের সহিংসতা ঘটছে না: অমিত শাহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪

মণিপুরে বড় ধরনের সহিংসতা ঘটছে না: অমিত শাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৪ |
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মণিপুরে খুব বড় ধরনের সহিংসতার ঘটনা এখন আর ঘটছে না। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদের সরকারের ১০০ দিন পূর্ণ হওয়ার পরিপ্রেক্ষিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ৩ মাসে মণিপুরে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। যদিও গত সপ্তাহের তিন দিনের সেই সহিংসতার কারণে এবং তার আগে উপর্যুপরি ড্রোন হামলা এবং পরে রকেট হামলার কারণে মণিপুরে অস্থিরতা সৃষ্টি হয়। ৭ দিনের সহিংসতায় অন্তত ১১ জন মারা যান। এর জেরে মণিপুরে কারফিউ জারি করা হয়। রাজ্যজুড়ে ইন্টারনেট বন্ধের পাশাপাশি বন্ধ রাখা হয় স্কুল-কলেজ। যদিও গতকাল থেকে চার

জেলায় কারফিউ শিথিল করার পাশাপাশি ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। তিনি বলেন, এ মুহূর্তে বিজেপি-শাসিত মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে পরিবর্তন করার কোনো পরিকল্পনা কেন্দ্র সরকারের নেই। তবে মুখ্যমন্ত্রীর ব্যর্থতা ও অপসারণ নিয়ে সংবাদ সম্মেলনে তাকে বারবার প্রশ্ন করা হলে তিনি বিরক্ত হন। সাংবাদিককে তর্ক করতে নিষেধ করেন তিনি। অমিত শাহ ‘মণিপুরের সমস্যার মূলে রয়েছে অনুপ্রবেশ। এ কারণে দেড় হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্তে বেড়া দেয়া শুরু করেছে সরকার। ৩০ কিলোমিটার পর্যন্ত সীমান্ত অঞ্চলে কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। আরও ১৫০০ কিলোমিটার পর্যন্ত সীমান্ত অঞ্চলে বেড়া দেয়ার জন্য বাজেট অনুমোদন করা হয়েছে।’ ফ্রি মুভমেন্ট রেজিম বাতিল করার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, সীমান্তের কাছাকাছি

বসবাসকারী লোকজন কোনো নথি ছাড়াই একে অপরের অঞ্চলে ১৬ কিলোমিটার পর্যন্ত প্রবেশ করতে পারতেন। তবে এখন শুধু ভিসা নিয়েই মানুষ একে অপরের ভূখণ্ডে প্রবেশ করতে পারেন। রাজ্যের নিরাপত্তা পরিকাঠামোর ত্রুটিগুলো যথাযথভাবে ঠিক করা হয়েছে বলেও জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার বর্ণবাদী শব্দ ব্যবহারের অভিযোগ, ‘লাভ আইল্যান্ড ইউএসএ’ ছাড়লেন আলান্না কাইজার ভূমিকম্পে কারাকাসের ক্ষয়ক্ষতি এত বেশি কেন ছাত্রলীগ কর্মী প্রান্তকে আটকের মুহূর্তে কী ঘটেছিল—দেখা গেল ভিডিওতে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৭০০ ছাড়াল গ্রেপ্তার শ্রাবণের তথ্যে গুলিসহ পিস্তল উদ্ধার বলিউড ছাড়ার কারণ জানালেন কমল হাসান অ্যাপ সুরক্ষায় ধূম্রজাল রকেট ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া মেসির গোলের উদাহরণ টেনে ফিফার কাছে ব্রাজিলের নালিশ আর্জেন্টিনাকেই সেরা মানেন জাপান কোচ বিশ্বকাপে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে যারা বেনজীরকে দেশে ফেরানোর অগ্রগতি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ বাড়ায় কমল তেলের দাম নিত্যপণ্যে ফের অস্থিরতা, নিয়ন্ত্রণ কার হাতে? মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইলের ব্যয় ২০৫ বিলিয়ন ডলার বায়বীয় ধারণায় প্রকল্প, ৬ হাজার কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রের কী হবে? শাহজালাল মাজারের জন্য মন্ত্রীর নেতৃত্বে ১২ জনের কমিটি বাংলাদেশে কি একটা নিরব গণহত্যা চলছে? শেখ হাসিনার নিজস্ব অর্থায়নের সিদ্ধান্ত: সংশয়ের পদ্মা সেতুতে চার বছরে আয় ৩৩৯২ কোটি টাকা