ভুখা মিছিল শেষে শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৫

ভুখা মিছিল শেষে শহীদ মিনারে ফিরে গেলেন শিক্ষকরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ অক্টোবর, ২০২৫ |
২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা তাদের দাবির পক্ষে ভুখা মিছিল করতে না পেরে শহীদ মিনারে ফিরে গেছেন। আজ রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় শিক্ষকরা মিছিল শুরু করেছিলেন।তবে হাইকোর্টের মাজার গেট সংলগ্ন রাস্তায় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের আটকে দেয়। সেই মৌমিতা আর নেই, গ্রেপ্তার আতঙ্কে জানাজায় আসবেন না বাবাসেই মৌমিতা আর নেই, গ্রেপ্তার আতঙ্কে জানাজায় আসবেন না বাবা এ সময় শিক্ষকরা ‘দাবি মেনে নে, নয়তো বুকে বুলেট দে’, ‘৫ পার্সেন্ট দাবি মানি না, মানবো না’, ‘এক দুই তিন চার এই মুহূর্তে গদি ছাড়’ স্লোগান দেন। কিছুক্ষণ সংশ্লিষ্ট সড়ক অবরোধ করে

রাখেন শিক্ষকরা। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের ঘেরাও করেন। ঘটনাস্থলে জলকামান ও সাজোয়ার যানও সতর্ক অবস্থায় রাখা হয়। হাইকোর্টের মাজার গেট সংলগ্ন রাস্তায় আটকে থাকা অবস্থায় অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, সরকারকে বুঝতে হবে, একটি দল শিক্ষক ও সরকারের মধ্যে ফাটল সৃষ্টির মাধ্যমে সরকারকে বদনাম করতে চাইছে। আমাদের দাবি পূরণ হলে আমরা নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করব। এ সময় তিনি সকল শিক্ষককে শহীদ মিনারে ফিরে যেতে এবং শান্তিপূর্ণ অবস্থায় দাবি আদায়ের প্রতি আহ্বান জানান। শিক্ষকদের ভুখা মিছিল আটকে দিয়েছে পুলিশ, পরিস্থিতি উত্তপ্তশিক্ষকদের ভুখা মিছিল আটকে দিয়েছে পুলিশ, পরিস্থিতি উত্তপ্ত এর আগে বাড়ি ভাড়া ভাতা ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ানোর

বিষয়ে দেওয়া অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেন এমপিওভুক্ত শিক্ষকরা। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে বিকাল সাড়ে তিনটায় তারা ভুখা মিছিল বের করেন জাতীয় শহীদ মিনার থেকে। কিন্তু পুলিশি বাধায় তা করতে পারেননি শিক্ষকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট ইরানে সশস্ত্র হামলা: বিপ্লবী গার্ড বাহিনীর ২ সদস্য নিহত স্বর্ণবাজারে ১৩ বছরের সবচেয়ে বড় ধস! চার তরুণকে টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার একদিন এই জার্মানিই তাদের গৌরব ফিরে পাবে: স্পর্শিয়া ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ স্বীকৃতি কুবির রোজ লবঙ্গ খেলে শরীরে যেসব পরিবর্তন আসে কখন পোস্ট করলে বাড়বে ভিউ, রিচ ও এনগেজমেন্ট? গাড়ির বিষাক্ত ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় পাঁচজনের মৃত্যু: গবেষণা মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে পাঁচ বছরে ৪৬৫ জনের মৃত্যু বিরতিতে আনচেলত্তির যে বার্তাতে বদলে যায় ব্রাজিল, জানালেন ক্যাসেমিরো মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ জুলাইয়ে অপরিবর্তিত থাকবে জ্বালানির দাম