‎‘ভিসিকে কেন নামাইলি’ বলেই কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ April, ২০২৫

‎‘ভিসিকে কেন নামাইলি’ বলেই কুয়েট শিক্ষার্থীদের ওপর হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ April, ২০২৫ |
‘ভিসি তোদের অভিভাবক, ভিসিকে কেন নামাইলি’, বলেই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) চার শিক্ষার্থীর ওপর হামলা করেছে বহিরাগত ১০-১৫ জনের একটি দল। এতে তাদের শরীরের বিভিন্ন অংশ কেটে ও থেতলে গেছে। বর্তমানে তারা কুয়েট মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন। ‎শনিবার রাত ৮টার দিকে ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে চার শিক্ষার্থী আহত হন। আহতরা হলেন মোহন, শেখ মুজাহিদ, গালিব রাহাত ও মো. ওবায়দুল্লাহ। ‎ ‎আহত শিক্ষার্থীরা জানান, রাত ৮টার দিকে তারা ফুলবাড়ী গেট বাসস্ট্যান্ড এলাকায় একটি ফুচকার দোকানে ফুচকা খেতে যান। সেখানে ১০-১২ জন বহিরাগত তাদেরকে ডেকে একটি রুমে নিয়ে যান। একপর্যায়ে তারা শিক্ষার্থীদের মারধর শুরু করেন। মারধরের সময় তারা বলেন,

‘ভিসি তোদের অভিভাবক, ভিসিকে কেন নামাইলি।’ এরপর শিক্ষার্থীরা আহত অবস্থায় ক্যাম্পাসে এসে মেডিকেল সেন্টারে ভর্তি হন। ‎ ‎এ হামলাকে কেন্দ্র করে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ক খাদান আলী থানার ওসি কবির হোসেন বলেন, দুর্বৃত্তদের গ্রেফতারের একাধিক টিম মাঠে নামানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা গোপালগঞ্জে ১৯ নভেম্বরের নাশকতার পরিকল্পনা নিয়ে সংসদে উদ্বেগ খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ রাজধানীতে চার বাসে আগুন ও ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ঘুষ ও চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে সরকার: হাসনাত আবদুল্লাহ বিক্ষোভ শান্তিপূর্ণ করার আহ্বান জানালো জাতিসংঘ সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চেয়ে ডিবি পুলিশের আবেদন কামাল আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল হাসপাতালে নারীকে ধর্ষণের অভিযোগে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার সংসদে প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণ জানালেন প্রতিমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার বারিধারায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে পদত্যাগপত্রে যা লিখলেন ওসমান ফারুক চিকিৎসা না পেলে জীবিত ফেরার আশা নেই ইমরান খানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে ১০ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুজন রিমান্ডে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ: সাবেক এডিসিসহ পাঁচজন কারাগারে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে খরচের তাগিদ উপদেষ্টার