ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ভারতীয় হাইকমিশনার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ভারতীয় হাইকমিশনার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ সেপ্টেম্বর, ২০২৫ |
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসাসহ কয়েক ধরনের ভিসা চালু রয়েছে। তবে দেশের পরিস্থিতির উন্নতি হলে ধাপে ধাপে সব ধরনের ভারতীয় ভিসা চালু করা হবে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দুই দেশের জনগণের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। দুর্গাপূজার মতো উৎসব এ সম্পর্ককে আরও মজবুত করে। ভারতের এই শীর্ষ কূটনীতিক কুমুদিনীতে অনুষ্ঠিত সপ্তমী পূজায় অংশ নেন এবং সবার প্রতি শারদীয় শুভেচ্ছা জানান। তিনি বলেন, এটা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, বরং ভারত ও বাংলাদেশের মানুষের জন্য একটি দুর্দান্ত মিলনমেলা।

দুর্গাপূজা দুই দেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনুক—এই কামনা করি। প্রণয় ভার্মা কুমুদিনী চত্বরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক মহাবীর পতি এবং ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী। পরে তিনি কুমুদিনী লাইব্রেরিতে চা-চক্রে অংশ নেন এবং বজরা নৌকায় করে লৌহজং নদ পার হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে যান। সেখানে তিনি ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি উপভোগ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, কুমুদিনী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুল হালিম, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম এবং কুমুদিনী হাসপাতালের উপপরিচালক অনিমেষ ভৌমিক। এর

আগে এই পূজামণ্ডপ পরিদর্শনে এসেছিলেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, কানাডার হাইকমিশনার অজিত সিং এবং বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী। তারাও পূজামণ্ডপে আরতিতে অংশগ্রহণ করেন এবং পূজার আয়োজনের প্রশংসা করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ ১০ জনের সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ের গোলে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা বেলিংহ্যামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত