ভারতে আটক থাকা ফয়সাল ‘বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না’, নিষেধাজ্ঞা জারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৬

আরও খবর

স্বাস্থ্যমন্ত্রী: বিএনপি সরকারকে ব্যর্থ করতে দেশে বিভিন্ন সংকট সৃষ্টি করছে আওয়ামী দোসররা

অচেতন করে গণধর্ষণের পর তরুণীকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ঘটনায় যুবদল সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ

খুলনায় ভাড়াটে খুনিদের হাতে হাতে থানা লুটের অস্ত্র: ৩ ঘণ্টার ব্যবধানে দুই তরুণসহ ৬ মাসে প্রাণ গেল ৩৭ জনের

সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা

সিদ্ধার্থ-মুগ্ধের ৯টি ইয়াবা সেবনের দাবি পুলিশের, কিন্তু ডোপ টেস্টে শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব!

সাবস্টেশন প্রকল্পে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভাঙচুর: বিএনপি সভাপতিসহ পদধারী ৪ নেতা গ্রেপ্তার

‘অবিশ্বাস্য চুক্তিতে’ বাংলাদেশকে প্রথম দফায় ১৪টি বোয়িং বেচতে পারায় ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন গোর

ভারতে আটক থাকা ফয়সাল ‘বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না’, নিষেধাজ্ঞা জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৬ |
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার কথিত প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতির অভিযোগ থাকায় তাদের দেশত্যাগে এই বিধিনিষেধ আরোপ করা হয়। যদিও বর্তমানে ফয়সাল করিম দুর্নীতির অভিযোগে ভারতের কারাগারে বন্দি রয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ৩১শে আগস্ট, সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশের অনুমোদন দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম আদালতের এই বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুদকের সহকারী পরিচালক মো. সাইফুর রহমান ওই দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে একটি আনুষ্ঠানিক আবেদন জানান। আবেদনে উল্লেখ করা হয়, ফয়সাল করিম ও তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের ব্যাংক অ্যাকাউন্টগুলো

থেকে প্রায় ১২৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের ঘটনা অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে কমিশন জানতে পারে যে, অভিযোগের মুখে থাকা এই ব্যক্তিরা যেকোনো সময় দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই অনুসন্ধানের সুষ্ঠু ও নিরপেক্ষ স্বার্থে তাদের বিদেশে যাওয়ার ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপ করা অত্যন্ত জরুরি। উল্লেখ্য, গত ৮ই মার্চ ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) যৌথ অভিযান চালিয়ে বনগাঁ সীমান্ত এলাকা থেকে ফয়সাল করিমকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি ভারতের হেফাজতেই কারাগারে বন্দি রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাম্বুলেন্সের ভেতরে গৃহবধূর মরদেহ ধর্ষণের চেষ্টা, চালক আটক স্বাস্থ্যমন্ত্রী: বিএনপি সরকারকে ব্যর্থ করতে দেশে বিভিন্ন সংকট সৃষ্টি করছে আওয়ামী দোসররা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি অচেতন করে গণধর্ষণের পর তরুণীকে হাসপাতাল থেকে তুলে নেওয়ার ঘটনায় যুবদল সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ ভারতে আটক থাকা ফয়সাল ‘বাংলাদেশ ত্যাগ করতে পারবেন না’, নিষেধাজ্ঞা জারি খুলনায় ভাড়াটে খুনিদের হাতে হাতে থানা লুটের অস্ত্র: ৩ ঘণ্টার ব্যবধানে দুই তরুণসহ ৬ মাসে প্রাণ গেল ৩৭ জনের সাতকানিয়ায় মোটরসাইকেল থামিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী পিচ্চি জাহেদকে কুপিয়ে হত্যা কমিটিতে বিএনপি নেতার পছন্দের লোক বসাতে না পেরে প্রধান শিক্ষক বিকাশ দাশ লাঞ্ছিত সিদ্ধার্থ-মুগ্ধের ৯টি ইয়াবা সেবনের দাবি পুলিশের, কিন্তু ডোপ টেস্টে শরীরে মেলেনি মাদকের অস্তিত্ব! ২১ বছরের সম্পর্কের ইতি: লেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে হামজা সাবস্টেশন প্রকল্পে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভাঙচুর: বিএনপি সভাপতিসহ পদধারী ৪ নেতা গ্রেপ্তার ‘অবিশ্বাস্য চুক্তিতে’ বাংলাদেশকে প্রথম দফায় ১৪টি বোয়িং বেচতে পারায় ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন গোর ‘ছাত্রলীগ’ কর্মী পরিচয়ে প্রবাসীর সোনা ডাকাতি: গ্রেপ্তারের পর জানা গেল ছাত্রদল সভাপতি-সম্পাদক ও বিএনপি সভাপতি নেপালে বন্যায় প্রাণহানি-নিখোঁজের তথ্য প্রকাশ পেলেও চীনের চিত্র এখনও অস্পষ্ট আর্জেন্টিনাকে বিদায় বলে দিলেন মেসি সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ২০ হাজার টাকা পে-স্কেল: পেনশনভোগীদের জন্যও রয়েছে বড় সুখবর রাব্বানীর ছাত্রত্ব বাতিল, ২০১৯ সালের ডাকসুর জিএস রাশেদ খাঁন নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন উজবেকিস্তানের কাছে হেরে এএফসি বাছাই শুরু বাংলাদেশের