ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৬

আরও খবর

অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”

নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা

হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ

জনতার ভিড় থেকে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢিল: ধোঁয়াশায় পুলিশ, স্থানীয়দের দাবি, ‘জনতা অতিষ্ট’

এইচএসসি পরীক্ষার্থীদের ৫ ঘণ্টার আন্দোলনেই ঢাবি-তে সরকারের বিজিবি মোতায়েন

ইউনূসসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিবাসন চুক্তি ও আশ্বাস সত্ত্বেও থামছে না বাংলাদেশি আটক, মালয়শিয়ায় নতুন করে আটক ২৯০ জন

ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জুলাই, ২০২৬ |
ভারতের বৈধ ভ্রমণ নথিপত্র ও পাসপোর্ট ছাড়াই নেপালে প্রবেশের চেষ্টা করার সময় জর্ডান ব্রাউন নামের এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী আর্মড বর্ডার ফোর্স (এসএসবি)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং মার্কিন নৌবাহিনীর সাবেক কর্মকর্তা বলে দাবি করেছেন। তবে তার দেওয়া তথ্যের সত্যতা যাচাই করছে ভারতীয় পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত শনিবার উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলার সোনৌলি থানা এলাকার ৫১৬ নম্বর সীমান্ত স্তম্ভের কাছে নিয়মিত টহলে ছিল এসএসবির একটি ব্যাটালিয়ন। এ সময় সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে দেখা গেলে সদস্যরা জর্ডান ব্রাউনকে থামার সংকেত দেন। কিন্তু সংকেত উপেক্ষা করে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে এসএসবির

সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেন। মহারাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ জানান, গ্রেপ্তারের সময় ব্রাউনের কাছে কোনো বৈধ পাসপোর্ট, ভিসা কিংবা পরিচয়পত্র পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে ৩৬ বছর বয়সী জর্ডান ব্রাউন দাবি করেন, তিনি পর্যটক ভিসায় প্রথমে থাইল্যান্ডে গিয়েছিলেন। সেখানে অবস্থানকালে তার পাসপোর্ট হারিয়ে যায়। এরপর তিনি সমুদ্রপথে শ্রীলঙ্কায় যান এবং সেখান থেকে গত বছরের ২রা নভেম্বর সমুদ্রপথে ভারতে প্রবেশ করেন। পুলিশের তথ্য অনুযায়ী, ভারতে প্রবেশের পর তার কাছে বৈধ ভ্রমণ নথি বা প্রবেশের অনুমোদন ছিল না। তা সত্ত্বেও তিনি প্রায় ৭ মাস ধরে গোয়ায় অবস্থান করছিলেন। পরে তিনি গোয়া থেকে বেঙ্গালুরু যান এবং সেখান থেকে নেপালে প্রবেশের উদ্দেশ্যে উত্তর

প্রদেশের সোনৌলি সীমান্তে পৌঁছান। এসএসবির সহকারী কমান্ড্যান্ট প্রিয়া যাদব জানান, আটক ব্যক্তির কাছ থেকে ৩১ হাজার ৪৬০ ভারতীয় রুপি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে কোনো পাসপোর্ট, ভিসা বা বৈধ ভ্রমণ নথি তিনি দেখাতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে এসএসবি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থা জর্ডান ব্রাউনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনৌলি থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ জানিয়েছে, তার দেওয়া বক্তব্য ও পরিচয় যাচাই করা হচ্ছে। একই সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশ এবং প্রয়োজনীয় ভ্রমণ নথি ছাড়া অবস্থানের অভিযোগে অভিবাসন ও বিদেশি নাগরিক আইনের ২১/২৩ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা তার ভ্রমণপথ, ভারতে প্রবেশের প্রকৃত উপায় এবং দীর্ঘ সময় দেশটিতে অবস্থানের

বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চালাচ্ছেন। পৃথক ঘটনায় এনআইএর হাতে বিদেশি নাগরিকদের গ্রেপ্তার এদিকে ভিন্ন একটি ঘটনায়, মিয়ানমারের জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও যুদ্ধবিদ্যার প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) পাঁচ ইউক্রেনীয় এবং এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে। গত ৩রা জুলাই তাদের দিল্লির পাতিয়ালা হাউস আদালতে হাজির করা হয়। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযোগ, অভিযুক্তরা প্রথমে পর্যটক ভিসায় ভারতে প্রবেশ করেন। পরে তারা মিজোরাম হয়ে মিয়ানমারে যান এবং সেখানে সামরিক জান্তার বিরুদ্ধে লড়াইরত জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। এনআইএর দাবি, তারা ওই গোষ্ঠীগুলোকে ড্রোন যুদ্ধ, আধুনিক সামরিক প্রযুক্তি এবং অন্যান্য যুদ্ধকৌশল বিষয়ে প্রশিক্ষণ ও সহায়তা দিয়েছেন। সংস্থাটির মতে, এ ধরনের কার্যক্রম ভারতের জাতীয় নিরাপত্তার

জন্য উদ্বেগের বিষয়। বর্তমানে ওই ছয় বিদেশি নাগরিক বিচারিক হেফাজতে রয়েছেন এবং ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ” আমি প্রতারণা করিনি: প্রভা দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম শিক্ষার্থীদের ঘোষিত লংমার্চ ঘিরে সায়েন্সল্যাব এলাকায় নিরাপত্তা জোরদার নবম পে-স্কেলে ইনক্রিমেন্ট পাবেন ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা ঝিনাইদহে ভারতীয় মাদকসহ একই পরিবারের চারজন আটক ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ ব্যাংক শিক্ষার্থীদের সঙ্গে ‘টাল্টিবাল্টি’ করবেন না, প্যাকেট করে লন্ডনে পাঠিয়ে দেবে: বিএনপিকে পাটওয়ারী হ্যাঁ, আমরা জুলাই ব্যবসায়ী, আমরা চাঁদাবাজি ব্যবসায়ী না: নাসীরুদ্দীন পাটওয়ারী সায়েন্সল্যাব থেকে সচিবালয়ের পথে এইচএসসি পরীক্ষার্থীদের লংমার্চ বালুচিস্তানের ‘স্বাধীনতা ঘোষণা’: ভাইরাল দাবি, তবে আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও পাকিস্তানের প্রত্যাখ্যান ফ্রান্স-স্পেন মহাদ্বৈরথ: রেকর্ড আর রোমাঞ্চের সেমিফাইনাল