ভারতের কারাগারে আটক ৯১ জেলে দেশে ফিরলেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুন, ২০২৬

ভারতের কারাগারে আটক ৯১ জেলে দেশে ফিরলেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৬ |
ভারতের কারাগারে আটক থাকা ৯১ জন জেলে দেশে ফিরেছেন। গতকাল রোববার দেশে ফেরার পর আজ সোমবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় চারটি ফিশিং বোটও মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড সূত্রে এই তথ্য জানা গেছে। কোস্টগার্ড জানায়, আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে গত বছরের ১৬ ও ১৭ ডিসেম্বর এবং চলতি বছরের ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি চারটি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। পরে তাদের সে দেশের কারাগারে আটক রাখা হয়। এদিকে আটক জেলেদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক তৎপরতা শুরু করে। একই সঙ্গে বাংলাদেশ কোস্টগার্ড ভারতীয় কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ

করে। দুই বাহিনীর মধ্যে ধারাবাহিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে জেলে ও ফিশিং বোটগুলো প্রত্যাবর্তনের বিষয়টি চূড়ান্ত হয়। পরে রোববার বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে ৯১ জন জেলেকে হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড। এ সময় জেলেদের ব্যবহৃত চারটি ফিশিং বোটও ফেরত দেয় ভারতীয় কোস্টগার্ড। কোস্টগার্ড আরও জানান, পরদিন অর্থাৎ গতকাল সোমবার মোংলায় বাংলাদেশ কোস্টগার্ড বেইসে আনুষ্ঠানিকতা শেষে পুলিশের মাধ্যমে জেলেদেরকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে ফিশিং বোটগুলোও মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। ভারত থেকে ফেরত আসা জেলেদের অধিকাংশের বাড়ি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় বলে জানা গেছে। কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা কমান্ডার শাহ্‌ কামরুজ্জামান বলেন, বাংলাদেশ ও

ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান সৌহার্দপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের ফলে এ ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম এখন আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। দুই দেশের সামুদ্রিক আইন প্রয়োগকারী বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির ফলে মানবিক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের বাংলাদেশ দল ঘোষণা: ফিরলেন সৌম্য ও জাকের, বাদ জয় ৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি, বাড়ছে বড় ঋণের ঝুঁকি বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প: নির্মাণের এক মাসেই সড়কে ধস, জলাবদ্ধতায় স্থবির পাঁচ গ্রামের জনজীবন আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা ‘লীগ নেতা’ ট্যাগে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ব্যবসায়ীকে আয়নাঘরে নির্যাতনের পর পুলিশে দিল বিএনপি নেতা জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির খাবার পানিতে বিষ: নাশকতার শঙ্কা, নমুনা পাঠানো হলো ল্যাবে গোপালগঞ্জে আওয়ামী লীগ থেকে বিএনপিতে ডিগবাজি দেওয়া নেতা চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার অস্ত্রের ভাণ্ডারে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, বাড়ছে জঙ্গি আতঙ্ক