ভরাট হচ্ছে মধুপুরের খাল-বিল, হারাচ্ছে দেশি মাছ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫

ভরাট হচ্ছে মধুপুরের খাল-বিল, হারাচ্ছে দেশি মাছ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৫ |
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও দখল-ভরাটের কারণে ঐতিহ্য হারাচ্ছে টাঙ্গাইলের মধুপুরের খাল-বিলগুলো। দেশীয় প্রজাতির মাছ থেকে শুরু করে জলজ নানা উদ্ভিদ শেওলাসহ বিভিন্ন প্রাণী হারিয়ে যাচ্ছে। বিপণ্ন হচ্ছে পরিবেশ। এর প্রভাবে সৌন্দর্যও বিলীন হচ্ছে। খাল-বিলের পুটকা-পানা হিজল-তমালের ডালে ডালে বাসা বেঁধে বাস করা পাখিরও আগের মতো দেখা মেলে না। শামুক ঝিনুক শাপলা ঢেফল শিঙগিরাসহ জলজ উদ্ভিদও হারাচ্ছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও দখল ভরাটের হাত থেকে রক্ষা পেতে বিল-ঝিল, নদী, জলাশয় খনন, ড্রেজিং করা, মৎস্য সম্পদ রক্ষার জন্য অভয়াশ্রম তৈরি, মা মাছ পোনাসহ মৎস্য আইন মেনে চলাসহ জনসচেতনতা বৃদ্ধি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মধুপুর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে,

উপজেলায় মোট বিলের সংখ্যা ৩৬টি। একমাত্র নদীর নাম বংশাই। মোট পুকুরের সংখ্যা ৪৪৪৬টি। খালের সংখ্যা ৫টি। মৎস্য জীবির সংখ্যা ১৬১৭ জন। মধুপুরে মাছের চাহিদা ৫ হাজার ৯৫০ মে.টন। মোট উৎপাদনের পরিমান ৫ হাজার ৬৪৭ দশমিক ৬৩ মে. টন। মৎস্য চাষীর সংখ্যা ৩৩৯৫ জন। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মধুপুরের অন্যতম বড় দিঘির নাম সুতানালী দিঘি। এটি শোলাকুড়ি গ্রামে অবস্থিত। এ দিঘিতে প্রতিবছর প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয়। মাটি-পানির গুনাগুণ ভালো থাকার কারণে মাছের স্বাদও বেশি। উপজেলার সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী একটি বিলের নাম হাওদা বিল। এটি কুড়াগাছা-অরণখোলা ইউনিয়নের মাঝ খান দিয়ে বয়ে গেছে। এ বিলের মাছের স্বাদ ও ঐতিহ্য

রয়েছে পুরো টাঙ্গাইল জেলা জুড়ে। উত্তর-দক্ষিণ বরাবর এটি। খিরনদী এসে মিলিত হয়েছে এ বিলে। আবার এ বিল গোঁজা খাল হয়ে বংশাই নদীতে নিজেকে বিলিয়ে দিয়েছে। এক সময় সারা বছর জুড়ে জল থাকতো এ বিলে। দেশীয় প্রজাতির নানা মাছে ছিল ভরপুর। বিলের নালায় চৈত্র মাসে পানি থাকার কারণে মা মাছগুলো ডিম পাড়া সুযোগ পেত। পুটকা-পানাসহ নানা জলজ উদ্ভিদে ছিল সজ্জিত। হিজল-তমাল গাছ ছিল। গাছে গাছে পাখিরা বসত। শীতকালে অতিথি পাখি আসে এ বিলে। বিলের দু’পাশে কাশফুলে ভরে যেতে। শুধু এ বিলেই নয় এমন পরিবেশ ছিল মধুপুরের বিলগুলোতে। এখন কালের পরিক্রমায় চাষাবাদ নালা ভরাট ধানচাষে কীটনাশক প্রয়োগসহ বিরূপ প্রভাবে ঐতিহ্য হারাচ্ছে এসব

বিল-নদী-নালা ও খাল। এমনটাই জানালেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা মুক্তার হোসেন জানান, এবার জাল কিনে মাছ ধরতে পারছেন না। খাল বিলে পানি না আসায় মাছ কমে গেছে। সামান্য মাছ ধরে খাওয়া চলছে বলে জানান তিনি। আব্দুল বাছেদ জানান, আগে বর্ষাকালে বৃষ্টি নামলে জাল-জালি নিয়ে পানি নামার ড্রেনে প্রচুর মাছ পাওয়া যেত। তারা রাতেও মাছ ধরতেন। শিং, মাগুর, কই, ডারকিনা, পুঁটি, চাটার কোন কমতি ছিল না। শামছুল হক বলেন, এ বিলের মাছ হাট বাজারে নিয়ে গেলে চড়া দামে বেচা যেত। শিং, মাগুর, কই, টেংরা, পুঁটি, টাকি, বোয়ালসহ নানা ধরনের দেশি মাছ পাওয়া যেত। কার্তিক মাসে পানি কমলে বাওয়া উৎসব করা হতো। নৌকা বাইস

হতো বর্ষাকালে এখন আর আগের সেই ঐতিহ্য নেই। মোতালেব জানান, শীতকালে এসব বিলের মাছ দিয়ে যে কোন তরকারি রান্না করে রেখে দিলে চর্বি জমে থাকতো। মাটির গুণাগুণের কারণে মধুপুরের বিলের মাছগুলো তুলাহীন। এখন আর আগের সেই মাছ, জলজ উদ্ভিদসহ বিলগুলোর ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। স্থানীয় মৎস্যজীবীদের দাবি, মৎস্য সম্পদ রক্ষা, জলজ পরিবেশ, উদ্ভিদসহ খাল খনন, অভয়াশ্রম করা, খাল-নদী-বিলগুলো অবৈধ দখলমুক্ত করা। মাছে-ভাতে বাঙিালির প্রিয় খাবার পুষ্টি চাহিদা পূরণ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারলে খাল-বিল ফিরে পাবে হারানো ঐতিহ্য। স্থানীয়রা পাবে দেশি মাছের সমাহার। অবৈধ জাল বন্ধ করতে পারলে মা ও পোনা মাছের যোগান বাড়বে। হবে পুষ্টির চাহিদা পূরণ। এ বিষয়ে মধুপুর উপজেলা মৎস্য

কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, জলবায়ু পরিবর্তন হচ্ছে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা ও বন্যা হচ্ছে। এ সময়ে পানি কম থাকায় মা মাছ ডিম দিতে পারছে না। অবৈধ জালে মা মাছ ধরা পড়েছে। যে কারণে পোনা মাছ বাড়ছে না। বর্ষা না হওয়ায় খাল-বিলে আগের মতো পানি হচ্ছে না। তিনি জানান, অভিযান করেও বন্ধ করা যাচ্ছে না অবৈধ জাল। এজন্য জনসচেতনতা প্রয়োজন। দেশীয় মাছ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এই কর্মকর্তা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর… ‘রাজনীতির রিখটার স্কেলে ৮-৯ মাত্রার ভূমিকম্প হবে’— সাদ্দাম হোসেন সব দোষ একজনের ওপর চাপিয়ে দায় এড়ানো যাবে না: ওবায়দুল কাদেরের উদ্দেশে নঈম নিজাম