ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ September, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ September, ২০২৬ |
ব্রাহ্মণবাড়িয়ায় সদর মডেল থানার আশপাশের এলাকায় ঝটিকা মিছিল ও শোডাউন করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ। রোববার সকালে পৌর শহরের টিএ রোড, থানা ব্রিজ ও মঠের গোড়া এলাকায় সংগঠনটির জেলা সহসভাপতি সানি শাহের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। পরে দুপুরে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সুজন দত্তের ফেসবুক প্রোফাইল থেকে ১ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হলে বিষয়টি প্রকাশ্যে আসে। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা শহরজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টার দিকে শহরের কাজীপাড়া এলাকার কাজী মাহমুদ শাহ গেট দিয়ে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে প্রধান সড়ক টিএ

রোডে প্রবেশ করেন। সানি শাহের নেতৃত্বে মিছিলটি থানা ব্রিজের ওপর দিয়ে সদর থানার পাশের সড়ক হয়ে মঠের গোড়া ও ফায়ার সার্ভিস অফিসের দিকে যায়। ভিডিওতে দেখা যায়, মিছিলের সামনে জাতীয় পতাকা হাতে নেতৃত্ব দিচ্ছেন জেলা ছাত্রলীগের সহসভাপতি সানি শাহ। তার পেছনে সাদা টুপি ও মাস্ক পরা অর্ধশতাধিক নেতাকর্মী হাতে ব্যানার ও স্লোগান দিয়ে এগোচ্ছেন। মিছিলে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ছবিসংবলিত পোস্টার-ব্যানার প্রদর্শন করা হয়। মিছিল শেষে জেলা সমবায় মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে সানি শাহ বলেন, “শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ

আজ সবাই সমবেত হয়েছি।” জেলা ছাত্রদলের উদ্দেশে তিনি বলেন, “আমরা ছাত্রদলের অস্ত্র ও রক্তের রাজনীতির বিরুদ্ধে ফুল ও ভালোবাসা দিয়ে রাজপথ জয় করব।” এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, থানার সামনে সরাসরি মিছিল করার কোনো সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে বিভিন্ন স্থানের বিচ্ছিন্ন কিছু চিত্র দেখা গেছে। অপরাধ ও সন্ত্রাস দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু