বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ October, ২০২৬

আরও খবর

৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ

“তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে

পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা

“ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে”- স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব এলাকা

চট্টগ্রাম বন্দরের এনসিটির পর এবার সিসিটিও তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে

বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির ‘তৈলাক্ত’ পোস্ট: ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’

বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে

বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ October, ২০২৬ |
‘উপুর্যপরি বোমা হামলা’ চালিয়ে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে একটি অজ্ঞাত ইমেইল বার্তায়। আজ ৬ই অক্টোবর, মঙ্গলবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়টিতে একাধিক বোমা হামলা চালানোর কথা উল্লেখ করে রোববার সন্ধ্যায় ‘টিপিক্যাল চাইনিজম্যান’ (TypicalChineseman@gmail.com) নামের একটি ইমেইল আইডি থেকে বার্তাটি পাঠানো হয়। এ ঘটনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। একই সঙ্গে ঘটনার তদন্তে নেমেছে গোয়েন্দা পুলিশের সাইবার টিমসহ একাধিক গোয়েন্দা সংস্থা। ৪ঠা অক্টোবর, রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ইমেইলটি পাঠানো হয়। এতে মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়। পুলিশের ধারণা, অজ্ঞাত ইমেইল থেকে এমন বার্তা পাঠিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হতে

পারে। পুলিশ সূত্রে জানা গেছে, হুমকির ইমেইল পাওয়ার পরই ব্র্যাক কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সতর্কতামূলক বার্তা পাঠিয়ে সবার সহযোগিতা চেয়ে ইমেইলটি ফরোয়ার্ড করা হয়। পাশাপাশি এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বোমা হামলার হুমকির বিষয়টি তদন্তে একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সবাইকে উদ্দেশ করে পাঠানো ইমেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা-১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে উপুর্যপরি বোমা হামলা চালাব। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ই অক্টোবর আনুমানিক সকাল ১১টায় এই হামলা করা হবে।’ এ বিষয়ে ঢাকা মহানগর

পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি সম্ভাব্য কোনো হুমকি নয়। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি ডিবির সাইবার টিম তদন্ত করছে। তিনি আরও বলেন, ‘এ ঘটনায় সংশ্লিষ্ট থানা থেকে আমাদের কাছে জিডিটি ফরোয়ার্ড করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ বিদায়ী ম্যাচে প্রস্তুত মেসি সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে ছাত্রলীগের গভীর শোক ও শ্রদ্ধাজ্ঞাপন “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে বিশ্ব শিক্ষক দিবসে মব ও নিপীড়নের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি “ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে”- স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব এলাকা চট্টগ্রাম বন্দরের এনসিটির পর এবার সিসিটিও তুলে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে বিএনপির কমিটি বিলুপ্তির পর ওসির ‘তৈলাক্ত’ পোস্ট: ‘আমিনুল স্যারকে আবারও আহ্বায়ক চাই’ এলপিজির দাম বাড়ানো হলো ২৫২ টাকা, বাজারে এমনিতেও পাওয়া যায় না সরকার নির্ধারিত দামে! বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকঃ ২০ বছরে বেড়েছিল ৮.৫ পয়েন্ট, এক বছরেই কমলো ৬.২; নারীর রাজনীতিতে ক্ষমতায়ন, অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ কমেছে ‘আউটসোর্সিং’ করে নরসিংদী থেকে ‘ফ্রিল্যান্সার’ ভাড়ায় এনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ওপর হামলা, গুলিবিদ্ধসহ আহত ২০ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পেঁয়াজের বাজারে: ‘আমরা দিনে এনে দিনে খাওয়া মানুষ, দাম বাড়লে কীভাবে বাঁচবো?’ ২৪ কোটি টাকা খরচ, ঝুলিতে মাত্র এক ব্রোঞ্জ জ্বালানির দামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম: পাইকারিতে বস্তাপ্রতি ১০০-২০০৳ বাড়তি ২২ ব্যাংকের পুঞ্জীভূত লোকসান আড়াই লাখ কোটি টাকা: খেলাপি ঋণ ৫ লাখ ৮১ হাজার কোটি টাকা পুঁজিবাজারে সূচকের সাথে সাথে কমেছে লেনদেনও: বিনিয়োগকারীদের প্রশ্ন- এখন নয়া দরবেশ কে?