বৈষম্যের শিকার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫

বৈষম্যের শিকার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫ |
বৈষম্যের শিকার ও জাতীয়করণযোগ্য সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণের দাবিতে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন বিদ্যালয়গুলোর শিক্ষকরা। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. মামুনুর রশিদ খোকন, মহাসচিব মো. ফিরোজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী লিটন, মিজানুর রহমান, তামান্না ইয়াসমিন, নুরুল ইসলাম, নাসির উদ্দিন, খায়রুল ইসলাম, ধরনি মোহন রায়, মনিমোহন বসু, সমুন চাকি, এরশাদুল, জুয়েল, সোহেল রানা, নিজাম উদ্দিন, আনোয়ার, সালাউদ্দিন, মাহবুব, জীবন, শারমিন প্রমুখ। কর্মসূচিতে বক্তারা বলেন, ২০১৩ সালে তত্কালীন সরকার সারা দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেয়। তবে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ২০১২ সালের

২৭ মের পূর্বে প্রতিষ্ঠিত ৩০,৩৫২টি বিদ্যালয়ের মধ্যে ২৬,১৯৩টি জাতীয়করণ করা হলেও ৪,১৫৯টি বিদ্যালয় বাদ পড়ে। এসব বিদ্যালয় জাতীয়করণে সব শর্ত পূরণ করা হলেও তত্কালীন কিছু কর্মকর্তার গাফিলতির কারণে তা বাদ পড়েছে। পরে উপজেলা ও জেলা পর্যায়ের যাচাই-বাছাই শেষে ১,৩০০টি বিদ্যালয় জাতীয়করণের জন্য সুপারিশ করা হয়। পরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়। জাতীয়করণ প্রক্রিয়া স্থগিত থাকায় শিক্ষকরা দীর্ঘদিন ধরে কোনো সরকারি সুবিধা ছাড়াই মানবেতর জীবনযাপন করছেন। শিক্ষার্থীরাও উপবৃত্তি ও টিফিন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বক্তারা আগামী দুদিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে দেখতে কেমন, দেখুন ছবিতে সুকৌশলে বোতলজাত সয়াবিন উধাও করা হচ্ছে