বেলুচিস্তানে বিদ্রোহী নারী যোদ্ধা ইউনিটের প্রথম সশস্ত্র অভিযান, ৯ পাকিস্তানি সেনা নিহতের দাবি বিএলএফের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ September, ২০২৬

বেলুচিস্তানে বিদ্রোহী নারী যোদ্ধা ইউনিটের প্রথম সশস্ত্র অভিযান, ৯ পাকিস্তানি সেনা নিহতের দাবি বিএলএফের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ September, ২০২৬ |
পাকিস্তানের বেলুচিস্তানে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) নারী যোদ্ধাদের একটি নতুন ইউনিটের সামনে আসার ঘোষণা দিয়েছে। গোষ্ঠীটির দাবি, নবগঠিত এই ইউনিটের সদস্যরা তুরবাত ও কালাতের মাংচার এলাকায় পৃথক অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর ৯ সদস্যকে হত্যা করেছেন। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বিএলএফ সম্প্রতি “কারিমা সশস্ত্র আক্রমণ বিভাগ” (কা’দ) নামে একটি নারী যোদ্ধা ইউনিট গঠনের কথা জানিয়েছে। সোমবার প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, অভিযানের আগে এক নারী কমান্ডার যোদ্ধাদের নির্দেশনা দিচ্ছেন। ভিডিওর বিভিন্ন দৃশ্যে নারী যোদ্ধাদের অস্ত্র হাতে অবস্থান করতে এবং মাংচারে তল্লাশি চালাতে দেখা গেছে। প্রথম অভিযানে তুরবাতে সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া বাহিনীর (কিউআরএফ) একটি গাড়িবহরে হামলা চালানো হয়,

এতে ছয় সেনাসদস্য নিহত হন। পরে কালাতের মাংচারে আরেকটি অভিযানে আরও তিনজন নিহত এবং কয়েকজন আহত হন বলে দাবি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, বিদ্রোহী গোষ্ঠীর তথ্যমতে কালাতের অভিযানটি ছিল এই ইউনিটের দ্বিতীয় অভিযান। বিএলএফের ভিডিও অনুযায়ী, তুরবাতের জোসক এলাকায় সিপিইসি সড়কে কনভয়ে হামলা চালানো হয়। সেনাবাহিনীর অবস্থান এই হামলা নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর আলাদা কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় পৃথক সামরিক অভিযানে সাত সশস্ত্র সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী। বেলুচিস্তানে নারীদের সশস্ত্র সংশ্লিষ্টতা নতুন নয়। এ বছরের শুরুতে প্রদেশটিতে ভয়াবহ হামলার পর বিএলএ এক নারী আত্মঘাতী হামলাকারীর ভিডিও প্রকাশ করেছিল। তবে নারীদের নিয়ে আলাদা

যুদ্ধ-ইউনিট প্রকাশ্যে আনা তুলনামূলক নতুন ঘটনা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম ২৩ বছরের শিরোপাখরা মেটাতে চান হামজা পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের