বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলে আবারও চিঠি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ September, ২০২৬

বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলে আবারও চিঠি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ September, ২০২৬ |
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তারের কথা জানায় দেশটির পুলিশ। এর প্রায় চার মাস পার হলেও তাকে দেশে আনা যায়নি। তার বর্তমান অবস্থান জানতে বুধবার আন্তর্জাতিক পুলিশ সংস্থাকে (ইন্টারপোল) চিঠি পাঠিয়েছে বাংলাদেশ পুলিশ। ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে চিঠিটি পাঠানো হয় বলে পুলিশের একাধিক সূত্রে জানা গেছে। ইন্টারপোলের প্রত্যেক সদস্য দেশে তার নিজস্ব কার্যালয় থাকে, যাকে এনসিবি বলা হয়। ইন্টারপোলের সদস্য দেশের নিজস্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইন্টারপোল মূল কার্যালয়ের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম হলো এনসিবি। ঢাকায় এর মূল কার্যালয় পুলিশ সদরদপ্তরে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন)

খোন্দকার রফিকুল ইসলাম বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের অবস্থানের ব্যাপারে জানতে এনসিবির মাধ্যমে একটি চিঠি আমরা পাঠিয়েছি। চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে। কী প্রেক্ষাপটে আবার চিঠি দেওয়া হয়েছে- এই প্রশ্নের জবাবে খোন্দকার রফিকুল ইসলাম বলেন, কেউ কেউ বলছে, সাবেক আইজিপি দুবাই ত্যাগ করেছেন। তাই আমরা বিষয়টি জানতে চেয়েছি। গত জুনে দুবাইয়ে বেনজীর আহমেদ গ্রেপ্তার প্রসঙ্গে সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তাকে ফেরত আনতে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করে দ্রুত বাংলাদেশে নিয়ে আসা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব। পাশাপাশি জাতিকে

আশ্বস্ত করতে চাই, অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। বেনজীরকে গ্রেপ্তারের পর তার নথিপত্র চেয়ে বাংলাদেশকে চিঠি দেয় দুবাই পুলিশ। দুবাইয়ের আইন অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে সেই চিঠি পাঠাতে হয়। এরপর স্বরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ইন্টারপোলের সঙ্গে যোগাযোগকারী পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) পরবর্তী করণীয় ঠিক করে। এরপর বেনজীরকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশ নির্ধারিত সময়ের অনেক আগে নথিপত্র পাঠানো হয়। যেসব মামলার কারণে বেনজীর আহমদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছিল, তার প্রাথমিক নথিপত্র পর্যালোচনার পর ঢাকার সঙ্গে পুনরায়

যোগাযোগ করে দুবাই পুলিশ। বন্দি প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় আইনি ও কারিগরি বিষয় সম্পর্কিত আরও বেশকিছু তথ্য-উপাত্ত আবার চাওয়া হয়। সেই নথিপত্রও ঢাকা থেকে পাঠানো হয়। এরপর সরকারের প্রত্যাশা ছিল, বেনজীরকে ফেরত পাঠাবে দুবাই। এরই মধ্যে ২৭ জুলাই আরব আমিরাতের একটি আদালত তার জামিন মঞ্জুর করেন। এর ভিত্তিতে তিনি কারাগার থেকে মুক্তি পান। সংশ্লিষ্ট সূত্র বলছে, মুক্তির পর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় পাড়ি জমিয়েছেন বেনজীর আহমেদ। এখন তাকে ফেরতের বিষয় দীর্ঘসূত্রিতার মধ্যে আটকা পড়ল কী–না এমন প্রশ্নও উঠছে। ইন্টারপোলের সঙ্গে সমন্বয়কারী এনসিবি শাখায় কাজের অভিজ্ঞতা আছে—এমন একাধিক পুলিশ কর্মকর্তা জানান, বাংলাদেশের সঙ্গে তিনটি দেশের বন্দিবিনিময় চুক্তি আছে। দেশগুলো

হলো– ভারত, থাইল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আরব–আমিরাতে সঙ্গে এই ধরনের চুক্তি নেই। বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকলেও আরব–আমিরাত থেকে অতীতে বিভিন্ন সময় আসামি বা বন্দি ফিরিয়ে আনার একাধিক নজির বাংলাদেশের রয়েছে। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসট্যান্স (এমএলএ) বা পারস্পরিক আইনি সহায়তার মাধ্যমে পলাতক অপরাধীকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশে ফিরিয়ে আনা হয়েছে। দুর্নীতি, মানবতাবিরোধী অপরাধসহ একাধিক মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদকে কোনো প্রক্রিয়ায় ঢাকায় ফেরত আনা হবে, ঘুরে ফিরে সেই প্রশ্ন বার বার সামনে আসছে। আইনজীবীরা বলছেন, সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তাকে দেশে ফেরানোর বিষয়টি মূলত চারটি বিষয়ের ওপর নির্ভর করছে। তা হলো—অপরাধের বিষয়ে উপযুক্ত তথ্য-প্রমাণ সংগ্রহ, দু’দেশের আইনের সামঞ্জস্যতা, আদালতে তথ্য উপস্থাপন এবং

কূটনৈতিক তৎপরতা। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ, পাসপোর্ট জালিয়াতিসহ বেনজীর আহমেদের বিরুদ্ধে এখন পর্যন্ত ছয়টি মামলা করেছে দুদক। এর বাইরে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়ও তদন্ত চলছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং পাসপোর্ট জালিয়াতির মামলায় সাবেক আইজিপির বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য বাংলাদেশ পুলিশের মাধ্যমে ইন্টারপোলকে অনুরোধ জানান হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। একাধিক কর্মকর্তা বলছেন, সর্বশেষ এ বছরের ৭ মে ইন্টারপোলের সহায়তায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে হত্যা মামলার আসামি আরিফ সরকারকে দেশে ফিরিয়ে আনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তারা বলছে, আরিফ সরকার নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান হত্যা মামলার আসামি। ২০২৫

সালের জুলাইয়ে একই মামলার আরেক আসামি মহসিন মিয়াকে ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়। বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গ্রেপ্তারের পরও অনেক সময় অপরাধীকে তার দেশে ফেরানো সম্ভব হয় না। এ ক্ষেত্রে নিজ দেশের নাগরিকত্ব অস্বীকার করে ভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণ এবং অন্য দেশের পাসপোর্ট ব্যবহারের কারণে পলাতক অপরাধীদের দেশে ফেরানো চ্যালেঞ্জিং হয়ে পড়ে। সূত্র বলছে, সাবেক আইজিপি বেনজীর আহমদের একাধিক দেশের নাগরিকত্ব ও পাসপোর্ট গ্রহণ করেছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও তার বিনিয়োগ রয়েছে। তবে এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ বা বেনজীর আহমেদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফারহানের ‘অবিশ্বাস্য’ ও ‘সুন্দর’ গোলে মুগ্ধ কোচ ডুলি ফ্যামিলি কার্ডের লোভ দেখিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ভাতার অর্থ আত্মসাৎ নুসরাতের গুদামে পেট্রোল বোমার আলামত পায়নি পুলিশ: আওয়ামী লীগকে ফাঁসাতেই নাটক- সন্দেহ স্থানীয়দের স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে প্রথমবার ভিএআর প্রযুক্তি নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার দৃঢ়তার কারণে হাতকড়া পরানো যায়নি জিয়াউল আহসানের হাতে, বললেন- ‘জয় আমাদের হবেই, ঠেকাতে পারবে না’ লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব