ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে মুসলিম বিয়ে নথিভুক্তির দায়িত্ব
জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া
কাস্পিয়ান সাগরে ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯
১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প
যেভাবে গিনেস রেকর্ড গড়ল তুরস্কের কেলকিট শহর
মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি
ইসরায়েলি নাগরিকের প্রতিষ্ঠান থেকে ড্রোন কিনতে পাকি সেনাবাহিনীর সমঝোতা
বিশ্বমঞ্চে ট্রাম্পের ক্ষমতা নিম্নমুখী, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে
বিশ্বমঞ্চে নিজের প্রভাব আবারও প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কাজ হয়নি। তার কূটনৈতিক তৎপরতায় ক্ষমতার সীমাবদ্ধতাই ক্রমশ স্পষ্ট হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ড তার পেছনে দায়ী। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, জাতিসংঘ সাধারণ পরিষদে কঠোর ভাষণের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প, কিন্তু তাতেও বড় কোনো অগ্রগতি আসেনি। যা ব্যর্থতা তুল্য।
চলতি সপ্তাহে জাতিসংঘে দেওয়া ভাষণে ট্রাম্প ইরানকে চুক্তিতে রাজি না হলে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি দেন। একই সঙ্গে ভেনেজুয়েলার বিরুদ্ধে তার কঠোর নীতির পক্ষে অবস্থান নিয়ে বলেন, ‘বিজয়ীরাই লুটের মাল পায়।’ আন্তর্জাতিক লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিতও দেন তিনি।
তবে তার এমন
কঠোর অবস্থানের বিপরীতে বিভিন্ন দেশের নেতাদের কাছ থেকে প্রতিরোধ দেখা যাচ্ছে। ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় ও এশীয় মিত্রদের অনেকেই ট্রাম্পের আহ্বানে সাড়া দিতে অনাগ্রহ দেখিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বিশ্বকে ‘জঙ্গলের আইনে’ ফিরে যাওয়ার বিষয়ে সতর্ক করেছেন। তিনি শক্তি ও জবরদস্তির পরিবর্তে ‘সভ্য আন্তর্জাতিক সমাজ’-এর পক্ষে অবস্থান নেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাও বিদেশি হস্তক্ষেপের সমালোচনা করে বলেন, তার দেশের জলসীমায় বিমানবাহী রণতরী নয়, বরং অপরাধে অর্থ ও অস্ত্রের প্রবাহ বন্ধ করতে সহযোগিতা প্রয়োজন।