বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ, ছাত্রদল নেতা আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ, ছাত্রদল নেতা আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ এপ্রিল, ২০২৫ |
নেত্রকোনার দুর্গাপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে (১৯) জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ দুর্জয় (২৫) ছাড়াও দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে বিরিশিরি এলাকার এক রিসোর্ট থেকে তাদের আটক করা হয়। ভুক্তভোগী ঢাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকালে ভুক্তভোগীর হবু স্বামী মুন্না মিয়ার (২৭) সঙ্গে দুর্গাপুরে বেড়াতে আসে। সন্ধ্যা হয়ে গেলে তারা ওই রিসোর্টে এসে ২০১নং কক্ষে রাতযাপন করেন। পরদিন দুপুরে প্রয়োজনীয় কাজে মুন্না একটু বাহিরে গেলে এ সুযোগে মুন্নার বন্ধু দুর্জয় ওই কক্ষে এসে ভুক্তভোগীর সঙ্গে কথা বলেন। দুর্জয় ভুক্তভোগীর পূর্বপরিচিতি হওয়ায় কুশল বিনিময় করেন তারা। কথা বলার একপর্যায়ে

ভুক্তভোগীকে শারীরিক আঘাত করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে দুর্জয়। পরবর্তীতে ভুক্তভোগীর ডাকচিৎকারে আশপাশের লোকজন ও পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধর্ষণ ও আটকের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তরুণী থানা হেফাজতে রয়েছেন। বুধবার সকালে মেডিকেল পরীক্ষার জন্য তাকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি। এ প্রসঙ্গে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী সিদ্ধান্তক্রমে মঙ্গলবার রাতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ দুর্জয়কে

দল থেকে বহিষ্কার করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সুপ্রিম কোর্ট বার নির্বাচন ১৩ ও ১৪ মে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল ঢাবি প্রক্টরের পদত্যাগ বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ভাগ না পেয়ে কাজ বন্ধ করলেন এমপি চাঁদ! মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন বাংলাদেশের কোচ হয়ে আসছেন সেই ক্রিস কোলম্যান? বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ৬ গাড়ি আর শতকোটি টাকা ফিক্সড ডিপোজিট ছাড়াও বিজয়ের যত সম্পত্তি সড়কে স্ত্রীকে মারধর করতে গিয়ে গণপিটুনির শিকার যুবক, ভিডিও ভাইরাল বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার সীমান্ত নিয়ে নতুন উদ্বেগ-উৎকণ্ঠা ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচে গেছে পশ্চিমবঙ্গ: অগ্নিমিত্রা হরমুজ ‌‘চিরতরে’ বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের বিদেশিদের অপরাধের জাল অনভিজ্ঞ পর্ষদে বড় ক্ষতি ৯ দিন বৃষ্টির আভাস যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শুভেচ্ছা ও অভিনন্দন