বিপন্ন মানবাধিকার: এক মাসেই ৭১ অজ্ঞাত লাশ ও ২৪ কারাবন্দীর রহস্যজনক মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ October, ২০২৬

বিপন্ন মানবাধিকার: এক মাসেই ৭১ অজ্ঞাত লাশ ও ২৪ কারাবন্দীর রহস্যজনক মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ October, ২০২৬ |
সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে দেশের মানবাধিকার ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। দেশের প্রধান প্রধান গণমাধ্যমে প্রকাশিত খবর এবং নিজস্ব তথ্য সংগ্রহের ওপর ভিত্তি করে তৈরি এই পর্যালোচনায় দেখা যায়, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং কারা হেফাজতে মৃত্যুর ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। সেপ্টেম্বর মাসে ‘মব’ সহিংসতা বা গণপিটুনির মতো অন্তত ৬৫টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২৩ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছেন। সাধারণ অপরাধ বা পারিবারিক ও রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সাধারণ মানুষের আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা নাগরিক নিরাপত্তাকে বড় ধরনের হুমকির মুখে ফেলেছে। মূলত চুরি-ডাকাতির সন্দেহ, জমি জমা ও অর্থনৈতিক

বিরোধ, বাকবিতণ্ডা এবং যৌন সহিংসতার অজুহাতে এসব মব সহিংসতার ঘটনা ঘটে। এমএসএফ-এর তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে কারা হেফাজতে ২৪ জনের মৃত্যু হয়েছে। এর আগের মাস আগস্টে এই সংখ্যাটি ছিল মাত্র ৯, অর্থাৎ এক মাসের ব্যবধানে কারা হেফাজতে মৃত্যুর সংখ্যা অর্ধেকেরও বেশি বেড়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এক নারীর মৃত্যুর তথ্যও নথিভুক্ত করা হয়েছে। সেপ্টেম্বর মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১ জন নিহত এবং ৩৮৪ জন আহত হয়েছেন। পাশাপাশি অশনাক্ত হামলায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। উদ্বেগজনক বিষয় হলো, সেপ্টেম্বর মাসেই দেশের বিভিন্ন স্থান থেকে ৭১টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৫৫ জন পুরুষ, ১৫ জন নারী এবং ১ জনের বয়স ও লিঙ্গ

চিহ্নিত করা সম্ভব হয়নি। সংবাদমাধ্যমের স্বাধীনতায় শারীরিক আক্রমণ কিছুটা কমলেও আইনি চাপ ও হয়রানি বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বর মাসে ২৮ জন সাংবাদিক নির্যাতন ও হামলার শিকার হয়েছেন এবং ৯ জন মুখোমুখি হয়েছেন আইনি জটিলতার। একই সঙ্গে সাইবার ও ডিজিটাল আইনের প্রয়োগ বাড়ার প্রমাণ মিলেছে। আগস্টের ৩টি মামলার বিপরীতে সেপ্টেম্বরে ডিজিটাল বা সাইবার নিরাপত্তা আইনে ৮টি মামলা নথিভুক্ত হয়েছে এবং গ্রেপ্তারের সংখ্যা ৩ থেকে বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের উপাসনালয়ের ওপর হামলার ঘটনাও উঠে এসেছে প্রতিবেদনে। সেপ্টেম্বরে দেশের বিভিন্ন স্থানে ১০টি প্রতিমা ভাঙচুর এবং ১টি জাতিগত নির্যাতনের ঘটনা ঘটে। পাশাপাশি কুষ্টিয়ার মহাশ্মশানে গরু জবাই করে পিকনিক করা এবং চিতা ও সমাধির ওপর জুতা

পায়ে ছবি তোলার মাধ্যমে ধর্মীয় মূল্যবোধে আঘাত হানা ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিষয়টি এমএসএফ তুলে ধরেছে। সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত ও আহত হওয়ার ঘটনার পাশাপাশি বেআইনিভাবে পুশইনের (ঠেলে পাঠানো) চেষ্টা নথিভুক্ত হয়েছে। অন্যদিকে মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির গুলিতে অন্তত ১ জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। সংস্থাটি মনে করে, আইন নিজের হাতে তুলে নেওয়ার সংস্কৃতি রোধ, কারা হেফাজতে মৃত্যুর নিরপেক্ষ তদন্ত এবং সীমান্তসহ দেশের অভ্যন্তরীণ মানবাধিকার সুরক্ষায় দ্রুত কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার ৯ গোল খেয়ে হারের পর নাইটক্লাবে বাংলাদেশি খেলোয়াড়দের নারী নিয়ে ফূর্তির ছবি-ভিডিও ভাইরাল! দেখে নিন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি নিজেদের অদক্ষতা-ব্যর্থতা ঢাকতে জ্বালানি খাতে হাজারো মানুষের শ্রমে অর্জিত সফলতাকে অস্বীকার করছে তারেক-টুকু সরকার ২০২৭ বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ ফেনীতে প্রধানমন্ত্রীর সফরের দিনই আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদলকর্মীর কবজি ও আঙুল বিচ্ছিন্ন বিএনপি অধ্যুষিত রাউজানে অভিযান: সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে ১২ পুলিশ আহত বিপন্ন মানবাধিকার: এক মাসেই ৭১ অজ্ঞাত লাশ ও ২৪ কারাবন্দীর রহস্যজনক মৃত্যু গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা বিয়ের পাত্র খুঁজতে তরুণীর অভিনব কাণ্ড বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত, অধরা ব্যাগেজ কন্ট্রোলার সাখাওয়াত অসুস্থ গরুর গোশত বিক্রির চেষ্টা, ২ কসাইয়ের কারাদণ্ড ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারে নতুন বাস্তবতার মুখে কুর্দি বাহিনী ইন্দোনেশিয়াকে ২ গোল দিয়ে ৯ গোল খেল বাংলাদেশ মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর মিষ্টির রাজনৈতিক উত্থান যেভাবে যৌন হয়রানির অভিযোগে বেরোবির তিন শিক্ষকের পদাবনতি