বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুলাই, ২০২৬

বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৬ |
যেকোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যবসা কেন্দ্র যেখানেই হোক সেখানে বিনা বাধায় কর কর্মকর্তারা প্রবেশ ও সরেজমিন পরিদর্শন করতে পারবেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিভিন্ন সময় কর কর্মকর্তারা প্রতিষ্ঠানগুলোতে প্রবেশ করতে চাইলে বা নথি তলব করলে দুই পক্ষের মধ্যে ‘অযাচিত ঝামেলা’ তৈরি হওয়ায় এ বিষয়ে রোববার সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে এনবিআর। বিজ্ঞপ্তি অনুযায়ী, আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা কোনো প্রতিষ্ঠানের অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সরেজমিনে পরিদর্শন করতে পারবেন। এছাড়া পরিদর্শনের সময় তারা হিসাবের খাতা, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদসহ বিভিন্ন আর্থিক নথি পরীক্ষা করতে পারবেন। প্রয়োজন হলে কম্পিউটার, ক্লাউড সার্ভার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্যও দেখতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় বিশেষ টিম দেশব্যাপী উৎসে কর কর্তন নজরদারি ও যাচাইকরণ কার্যক্রম জোরদার করেছে। আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৪৭ এর অধীনে কর কর্মকর্তাদের কর্মপরিধি সম্পর্কে সচেতন থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হল। এই কার্যক্রমে বাধা দিলে বা সহযোগিতা না করলে আইন অনুযায়ী জরিমানা করা হতে পারে বলে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এছাড়া উৎসে কর্তিত কর সরকারি কোষাগারে জমা দেওয়ার সময় সঠিক আইনি ধারা ও অর্থনৈতিক কোড ব্যবহার করে ই-চালানের মাধ্যমে অর্থ জমা দেওয়ার পরামর্শ দিয়েছে এনবিআর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন জিদান থেকে এনজো ফার্নান্দেজ—বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেছেন কারা বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম? গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ভারি বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ মালয়েশিয়ার অভিবাসন আটককেন্দ্রে আড়াই বছরে ১৪০ জনের মৃত্যু পুরস্কার গ্রহণ করলেন ড. মুহম্মদ জাফর ইকবাল ফাতিমার কাছে না ছিল পাসপোর্ট-ভিসার ঠিকঠাক ব্যবস্থা, না ছিল হাতে টাকা ফাইনাল শোচনীয় হারের পর নিজ দেশি পুলিশের সাথেও সংঘর্ষে জড়াল আর্জেন্টাইনরা লক্ষ্মীপুরে মাদ্রাসায় হাফেজি পড়ুয়া শিশু ছাত্রকে ধর্ষণ, মাওলানা গ্রেপ্তার বেলুচিস্তানের নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানো কেন বাংলাদেশের নৈতিক ও ঐতিহাসিক দায়িত্ব? আশুলিয়া এক্সপ্রেসওয়ে: খরচ পদ্মা সেতু ছুঁইছুঁই, একলাফে বাড়ানো হচ্ছে সাড়ে ৯ হাজার কোটি টাকা জুলাই২৪ এর ভুয়া মামলায় ফেসে যাচ্ছেন মামলার বাদীরা, প্রশ্নের মুখে জুলাই শহিদ সংখ্যা মব এবং ব্যাঙ্কিং খাতের সংকট একই মেটিকুলাস প্ল্যানের অংশ আর্জেন্টিনাকে হেসেখেলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট পেলেন এমবাপে