বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৬

আরও খবর

ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ

প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড়

নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে

দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ”

তীব্র জ্বালানি সংকটে বিপর্যস্ত উৎপাদন: ৪ দিনের ছুটি গাজীপুর শিল্পাঞ্চলে, রপ্তানিতে অনিশ্চয়তা

শেখ হাসিনার বক্তব্য নিয়ে অসন্তোষের মাঝেই ভারত থেকে পাইপলাইনে আরও বেশি ডিজেল চাইল বাংলাদেশ

আইসিউতেও হাতকড়া থেকে মুক্তি মেলেনি যার, সেই আওয়ামী লীগ নেতার চিরমুক্তি মিলল মৃত্যুতে

বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৬ |
প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বরের দিকে প্রধান উপদেষ্টা ইউনূস তাকে কোথাও যাওয়ার পথে দিল্লি ঘুরে আসার পরামর্শ দেন। তবে তৌহিদ হোসেন তখন জানিয়ে দেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক আমন্ত্রণ ছাড়া তার (ইউনূসের) পক্ষে দিল্লি গিয়ে সাক্ষাৎ করা ঠিক হবে না। তিনি এই যুক্তিও দেন যে, শুধু ভারত সরকার নয়, দেশটির একটি অংশের মধ্যেও বাংলাদেশবিরোধী মনোভাব এবং আওয়ামী লীগের প্রতি সমর্থন প্রবল থাকায় অনর্থক দিল্লি যাওয়ার প্রয়োজন নেই। ড. ইউনূস তার এই যুক্তি মেনে নিয়েছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন প্রথম আলোতে এক সাক্ষাতকারে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ফোনে

নরেন্দ্র মোদির সাথে কথা বলেছেন এবং তিনি আগ্রহী ছিলেন ভারত সফরে যেতে। তবে পররাষ্ট্র উপদেষ্টা পরামর্শ দেন এভাবে কোন রাষ্ট্রের অনুমতি ছাড়া সরাসরি ভারত চলে যাওয়াটা শোভনীয় হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ড. ইউনূসের বিভিন্ন মন্তব্যে, বিশেষ করে সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্যে ভারত বেশ আপত্তি জানিয়েছিল। এবং ড. ইউনূসের আমলেই উপদেষ্টাদের মাঝে ভারত বিদ্বেষ বেশ লক্ষনীয়ভাবে প্রকাশিত হয়। এমতাবস্থায়, ভিতরে ভিতরে ইউনূসের ভারত যাওয়ার আগ্রহ সম্পর্কিত তৌহিদ হোসেনের মন্তব্য রাজনৈতিক পরিমন্ডলে আলোচনার সৃষ্টি করেছে। সাক্ষাৎকারে তৌহিদ হোসেন আরও জানান, শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের কাছ থেকে দ্রুত উষ্ণ সাড়া পাওয়া যায়নি এবং ড. ইউনূসকে স্বাগত জানানোর বার্তাও চীন বা অন্য দেশের তুলনায়

অনেক দেরিতে এসেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ড. ইউনূসের প্রথম ফোনালাপের জন্য বাংলাদেশের পক্ষ থেকেই উদ্যোগ নিতে হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। তৌহিদ হোসেন সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের সময় তার দায়িত্ব পালনের বিভিন্ন অভিজ্ঞতা, তিন দফায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ, একটি “কিচেন ক্যাবিনেট”-এর অস্তিত্ব সম্পর্কে তার অভিজ্ঞতা এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে সম্পাদিত চুক্তি নিয়েও কথা বলেন। তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা প্রথম দিকে হলেও তা ব্যর্থ প্রয়াস বলে প্রতীয়মান হয়েছিল বলে তার অভিজ্ঞতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা, ব্যাংকেও নেই টাকা, তাহলে আমানতের এতো টাকা গেল কোথায়? ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ বিনা আমন্ত্রণেই বিদেশে যাবার পথে দিল্লি থেকে ঘুরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পেল বাংলাদেশ, উল্টো সর্বোচ্চ ঋণ পরিশোধের চাপ উদ্বোধনের আগেই ধসে পড়ল পৌনে ৩ কোটি টাকার সড়ক, বাঁশ-বালুর বস্তায় ঠেকা! আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র, আমরা একসঙ্গে যুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী ‘আপনারা দেখেননি, আমরা কীভাবে থানা জ্বালিয়ে পিটিয়ে পুলিশ মেরেছি’: প্রকাশ্যে এনসিপি নেতার স্বীকারোক্তি রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস প্রকল্প ব্যয় ১৬৫ কোটি থেকে ঠেকলো ৩২৬ কোটিতে, ২০০ কোটির অপ্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের তোড়জোড় ইআবা নেতা ফয়জুল করিম: ‘জুলাইতে রাজপথে ছিলাম আমরা, বিএনপি-জামায়াত ছিল না’ নাশকতা সন্দেহ: বাসভবনে আগুন, পাকিস্তানি হাইকমিশনার সস্ত্রীক আইসিইউতে ‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি? শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপার চেষ্টা, হাতেনাতে ধৃত জামায়াত কর্মীকে ৫০ বেত্রাঘাতে ছাড় দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নওফেল: “বিভেদ নয়, ঐক্যের পথে বাংলাদেশ” তীব্র জ্বালানি সংকটে বিপর্যস্ত উৎপাদন: ৪ দিনের ছুটি গাজীপুর শিল্পাঞ্চলে, রপ্তানিতে অনিশ্চয়তা শেখ হাসিনার বক্তব্য নিয়ে অসন্তোষের মাঝেই ভারত থেকে পাইপলাইনে আরও বেশি ডিজেল চাইল বাংলাদেশ আইসিউতেও হাতকড়া থেকে মুক্তি মেলেনি যার, সেই আওয়ামী লীগ নেতার চিরমুক্তি মিলল মৃত্যুতে জুলাই কনসার্টে হাসানের ওপর মূত্রভর্তি বোতল নিক্ষেপ, ‘ভুয়া, ভুয়া’ স্লোগান ৪ দিনেও উদ্ধার হয়নি কক্সবাজার মহাসড়কে বাস থামিয়ে লুটে নেওয়া ৫৭ লাখ টাকা