ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ
২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ
শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি
গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র
সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি
আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা
বিটিভিতে খরচের বাম্পার ফলন; আয়ের ৩০ গুণ বেশি খরচ
রাষ্ট্রায়ত্ত চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি অর্থবছরের মে মাস পর্যন্ত ১১ মাসে করসহ আয় করেছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটি ব্যয় করেছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা।
অর্থাৎ আয়ের তুলনায় ব্যয় প্রায় ৩০ গুণ বেশি।
আজ ২২শে জুন, সোমবার জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্বে এই তথ্য তুলে ধরা হয়।
তথ্যমন্ত্রী জানান, চলতি বছরে বিটিভির মোট আয়ের মধ্যে বিজ্ঞাপন শাখার রাজস্ব আয় ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা।
এ সময় গত পাঁচ অর্থবছরের
আয়-ব্যয়ের হিসাবও তুলে ধরেন মন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বিটিভির আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, বিপরীতে ব্যয় হয়েছিল ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। ২০২১-২২ অর্থবছরে আয় হয় ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, আর ব্যয় হয় ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা। ২০২২-২৩ অর্থবছরে আয়ের পরিমাণ ছিল ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকা, যেখানে ব্যয় হয়েছিল ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা—এই বছরেই সবচেয়ে বেশি ব্যয়ের ঘটনা ঘটে। ২০২৩-২৪ অর্থবছরে আয় কিছুটা বেড়ে হয় ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা, ব্যয় হয় ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা।
আর সবশেষ ২০২৪-২৫ অর্থবছরে আয় হয় ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা, বিপরীতে ব্যয় হয় ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত পাঁচ অর্থবছরের প্রতিটিতেই বিটিভির ব্যয় আয়ের তুলনায় কয়েকগুণ বেশি ছিল, যা প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে।