ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন
নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?
ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের
সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি
জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও
তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয়
জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বিজেপি সভাপতির কাছে তারেক রহমানের চিঠি:মোদিকে খুশির চেষ্টা?
ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নবনির্বাচিত জাতীয় সভাপতি নিতিন নবীনের কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৫ মে) রাতে দিল্লিতে বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চোথাউওয়ালের কাছে এই চিঠি হস্তান্তর করা হয়।
দিল্লি সফররত বিএনপির প্রতিনিধি ও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই চিঠিটি পৌঁছে দেন। বুধবার দুপুরে বিজয় চোথাউওয়ালে তার ভেরিফাইড এক্স হ্যান্ডেলে এই সাক্ষাতের ছবি ও তথ্য প্রকাশ করেন। তিনি জানান, বিএনপি নেতা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এ সময় তিনি বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনের উদ্দেশ্যে লেখা তারেক রহমানের একটি চিঠি আমার কাছে হস্তান্তর করেন।
বৈঠককালে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার
প্রভাবশালী নেতা এবং আন্তর্জাতিক বিভাগের সদস্য শিশির বাজুরিয়াও উপস্থিত ছিলেন। হুমায়ুন কবির বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থান করছেন। তবে সফরের মাঝেই বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে এই রুদ্ধদ্বার বৈঠক এবং সরাসরি তারেক রহমানের চিঠি প্রদান রাজনৈতিক বিশ্লেষকদের বিশেষভাবে নজর কেড়েছে। বিএনপির এই পদক্ষেপ নিয়ে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগপন্থী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে। দীর্ঘ সময় ধরে বিএনপি আওয়ামী লীগকে “ভারতের দালাল” বা “বিজেপির আজ্ঞাবহ” বলে সমালোচনা করে এসেছে। এখন খোদ তারেক রহমানের পক্ষ থেকে বিজেপির তরুণ সভাপতিকে ব্যক্তিগত চিঠি পাঠানোকে অনেকে বিএনপির “ইউ-টার্ন” বা ক্ষমতার জন্য কৌশল পরিবর্তন হিসেবে দেখছেন। বিরোধী রাজনৈতিক
দলের পক্ষ থেকে সরাসরি অন্য দেশের ক্ষমতাসীন দলের সভাপতির কাছে চিঠি পাঠানোর বিষয়টি কূটনৈতিক প্রটোকলের দিক থেকে কতটা সমীচীন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমালোচক বিদ্রূপ করে বলছেন, যারা এতদিন ভারতকে গালি দিয়েছে, তারাই এখন দিল্লির আনুকূল্য পেতে মরিয়া। বিজেপি সভাপতি নিতিন নবীন দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক দলগুলোর সাথে সুসম্পর্ক গড়ার ওপর জোর দিচ্ছেন। তবে বিএনপির এই চিঠির উত্তরে বিজেপি কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেবে কি না, তা এখনো স্পষ্ট নয়।