ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের
সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি
জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও
তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয়
জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ভোটার হওয়ার সময় বাড়ল
‘বিবেক কাজ করেনি’, এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে মদ্যপান-মাতলামির পর প্রধান শিক্ষকের ভাষ্য
বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু ৮ জুন
ভারতের পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি সন্দেহে ধড়পাকড় ও ক্রমাগত ‘পুশ-ব্যাকের হুমকির’ মধ্যে ৮ জুন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলনে বসতে যাচ্ছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (১ জুন) বলা হয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লীতে ৮ থেকে ১১ জুন পর্যন্ত এ সম্মেলন হবে।
সম্মেলনে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
এ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর ও যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধি দলে থাকবেন।
সম্প্রতি সীমান্ত এলাকায় স্থাপনা নির্মাণের চেষ্টাকালে বিজিবির চাপের মুখে বিএসএফের ফিরে যাওয়ার বেশ কয়েকটি ভিডিও
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে কয়েকদিন ধরে বাংলাদেশে প্রবেশের জন্য লোকজনকে জড়ো করা হচ্ছে বলেও বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে এসেছে। বিজিবির একজন কর্মকর্তা বলেছেন, এবার সম্মেলনে সীমান্ত দিয়ে পুশ-ব্যাকের চেষ্টা, কাঁটাতারের বেড়া, নো মেনস ল্যান্ডে ভারতের স্থাপনা নির্মাণের চেষ্টার বিষয়টি সবচেয়ে গুরুত্ব পাবে। পাশাপাশি মাদক, অস্ত্র পাচার, সীমান্ত হত্যা বিষয়টিও আলোচনায় উঠবে।