বিজিবির অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫

বিজিবির অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫ |
সীমান্তে বিশেষ অভিযানে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য প্রায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক। এদিন সকাল ৯টার দিকে ব্যাটালিয়নের মাদরা বিওপির একটি দল এ বিশেষ অভিযান চালায়। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবির মধ্যবর্তী শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ ভেতরে তেতুলতলা নামক স্থানে মার্কিন ডলার ভারতে পাচারের উদ্দেশে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে বিজিবির একটি চৌকস দল সেখানে অবস্থান

নেয়। একপর্যায়ে সীমান্তের দিকে যাওয়া এক ব্যক্তিকে ধাওয়া করলে তিনি হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে ১০০ ডলারের তিনটি বান্ডিলে মোট ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, অভিযানে আটক ডলারের সিজার মূল্য বাংলাদেশি টাকায় ৩৬ লাখ ৩৭ হাজার ২০০। উদ্ধারকৃত টাকা আদালতের নির্দেশে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় অবৈধ মুদ্রা পাচার রোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ