ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা
পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি
হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি
নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার
পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরুর ঘোষণা মুখ্যমন্ত্রীর
ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের
বাস খাদে পড়ে তিন বিএসএফ সদস্য নিহত
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কিছু সদস্য বাসে করে জম্মু ও কাশ্মিরের এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছিলেন। পথেই ঘটে দুর্ঘটনা, গিরিখাদে পড়ে যায় সেনাবাহী বাসটি। এতে বিএসএফের তিন সদস্য নিহত ও ৬ জন আহত হয়েছেন।
আহতদের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সাতটি বাসে করে বিএসএফের সদস্যরা কাশ্মিরের সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন। এরমধ্যে একটি বাস গিরিখাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে। ওই বাসে তখন বিএসএফের ৩৫ জন সদস্য ছিলেন।
সংবাদমাধ্যমটি জানায়, জওয়ানবাহী বাসটি সড়ক থেকে ছিটকে পাশের ৪০ ফুট গভীর খাদে পড়ে যায়। ওই সময় বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে তিনজন প্রাণ
হারান। আহত সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হারান। আহত সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।





