ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, বিএনপি ও জোটের যেসব নেতাকে ঘিরে জোরালো আলোচনা
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা
পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল
২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ
রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন
বারহাট্টায় আমনের শুরুতেই কৃত্রিম সার সংকটে দিশেহারা কৃষক, কিনতে হচ্ছে বেশি দামে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সার নিয়ে ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। উপজেলার ৭টি ইউনিয়নে ১১টি বিসিআইসি ও ২৪টি বিএডিসি ডিলারের নামে সার বরাদ্দ থাকলেও ২০ আগস্ট পর্যন্ত কোনো ডিলারই বরাদ্দকৃত সার এনে গুদামজাত করেননি বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে উপজেলার বিসিআইসি সার ডিলার রাধা রমন ট্রেডার্সে গিয়ে এর পরিচালক লিটন সাহার সঙ্গে কথা হলে তিনি জানান, চলতি মাসে তাদের নামে ১৯ দশমিক ৯০ টন ডিএপি সার বরাদ্দ হয়েছে। তবে এখনো গুদামে সার এসে পৌঁছেনি। আগামী দুই-তিন দিনের মধ্যে সার আসার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
লিটন সাহা আরও জানান, চলতি মাসে বিএডিসি ডিলারদের নামে ডিএপি সারের কোনো বরাদ্দ হয়নি। শুধু ১১ জন বিসিআইসি ডিলারের নামে
প্রায় ১৯ টন করে ডিএপি সার বরাদ্দ দেওয়া হয়েছে। আসমা ইউনিয়নের বিসিআইসি ডিলার নূর মেহেদী এন্টারপ্রাইজের পরিচালক প্রশান্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের নামে ডিএপি সারের বরাদ্দ নেই। তবে ১ হাজার ৫০০ টাকা দিলে আমদানিকারকের কাছ থেকে ডিএপি সার দেওয়া যাবে বলে জানান তিনি। অন্যদিকে সিংধা ইউনিয়নের বিসিআইসি ডিলার সজিব এন্টারপ্রাইজের পরিচালক যতন সরকার বলেন, তারা সরকারি মূল্যেই সার বিক্রি করেন। তবে বর্তমানে তাদের কাছে ডিএপি সার নেই। স্থানীয় কৃষক মোফাজ্জল হোসেন খোকন মিয়া বলেন, বাজারে ডিএপি সার না পেয়ে তিনি গোপালপুর বাজার থেকে টিএসপি সার ১ হাজার ৫০০ টাকা এবং এমওপি সার ১ হাজার টাকা দিয়ে কিনেছেন। তার দাবি, এমওপি
সারের বস্তায় লেখা রয়েছে—‘এই সার বিক্রির জন্য নয়।’ এ বিষয়ে বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, বিষয়টি তিনি দেখছেন। স্থানীয় কৃষক আরিফ মিয়া, ফুল মিয়াসহ অনেক কৃষক জানান, প্রয়োজনের সময় সরকারি মূল্যে সার না পাওয়ায় তাদের বেশি দামে সার কিনতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। দ্রুত সার সরবরাহ নিশ্চিত না হলে আমন মৌসুমে কৃষকদের ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। কৃষকদের অভিযোগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠপর্যায়ের তদারকির ঘাটতির কারণে গত বছরও বারহাট্টার অনেক কৃষক সরকারি প্রণোদনা থেকে বঞ্চিত হয়েছেন। এবার আমন মৌসুমে সার সংকট ও বেশি
দামে সার কেনার অভিযোগে নতুন করে ভোগান্তিতে পড়েছেন তারা। কৃষকদের দাবি, সরকারি বরাদ্দ অনুযায়ী দ্রুত সার সরবরাহ নিশ্চিত করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।