ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
টাকায় মেলে বিচারকের স্বাক্ষর
কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার
ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’
জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও
ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল!
মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী!
আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার
বাবা মুক্তিযুদ্ধে শহিদ হওয়ার ১০ বছর পর জন্ম জামায়াত এমপির! সংসদে চাঞ্চল্যকর দাবি
একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করে সরাসরি পাকিস্তানের পক্ষে অংশ নিয়ে লাখ লাখ নিরস্ত্র বাঙালি নিধন, নারীদের সম্ভ্রমহানি ঘটানো, লুটতরাজ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধে দায়ী জামায়াতে ইসলামীর নেতরা এখন সংসদে। ঘৃণ্য অতীত মুছে দিতে সংসদে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করা, মুক্তিযুদ্ধের পক্ষে থাকা নিয়েও মিথ্যাচার করছেন বলে অভিযোগ।
সম্প্রতি নীলফামারী-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুন্তাকিম সংসদে দাঁড়িয়ে দাবি করেন তার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা রয়েছেন! এমনকি তার পিতা মো. আব্দুল কাদের সৈয়দী এবং দাদা দুজনই মুক্তিযুদ্ধে শহিদ হয়েছেন বলেও দাবি করেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেন, তার মা (মোছা. মোসলমান বেগম) নাকি মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক।
কিন্তু অনুসন্ধানে উঠে এলো ভিন্ন তথ্য।
উইকিপিডিয়ায়
হাফেজ আব্দুল মুন্তাকিমের পেজের তথ্য বলছে, তার বয়স ৪৫, জন্ম ১০ই জানুয়ারি অক্টোবর, ১৯৮১ সালে। তথ্যটির সত্যতা যাচাই করার জন্য মুন্তাকিমের নির্বাচনী হলফনামাতেও অনুসন্ধান করা হয়। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা হলফনামার কপিতেও দেখা যায় ১৯৮১ সাল। অর্থাৎ উইকিপিডিয়ার তথ্যটি সঠিক। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, হাফেজ আব্দুল মুন্তাকিমের পিতা মো. আব্দুল কাদের সৈয়দী যদি ১৯৭১ সালে মারা যান, তবে তার জন্ম ১৯৮১ সালে কীভাবে হলো? পিতা হারানোর ১০ বছর পর কি অলৌকিক উপায়ে তার জন্ম হয়েছে? এমন প্রশ্ন অনেকেই করেছেন। এটা কি তবে বায়োলজিক্যাল মিরাকল? আব্দুল মুন্তাকিমের মাতা মোছা. মোসলমান বেগম নামে মুক্তিযুদ্ধের কোনো নারী সংগঠকের নাম খুঁজে পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষকদের
কাছে জানতে চেয়েও এমন কোনো তথ্য মেলেনি। কোরান হাফেজ হয়ে একজন সংসদ সদস্যের এমন বিভ্রান্তিকর মন্তব্য নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠেছে- মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ঘটানো জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না?