বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুলাই, ২০২৬

বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৬ |
পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে আবার বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একটি কৌশলগত ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির সাঁড়াশি অভিযানের মুখে শুরু হয় এই তীব্র যুদ্ধ। চাঞ্চল্যকর তথ্য হলো, এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-সন্তু লারমা) সশস্ত্র দল সরাসরি তথ্য ও সার্বিক সহযোগিতা দিয়ে মাঠে নেমেছে বলে জানা গেছে। গতকাল ১লা জুলাই, বুধবার সকাল থেকে শুরু হওয়া এই ভয়াবহ সংঘর্ষে চারজন সেনা সদস্য নিহত এবং বহু সদস্য আহত হওয়ার দাবি করেছে কেএনএফ কর্তৃপক্ষ। বর্তমানে পুরো এলাকায় চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সূত্রমতে, গতকাল বুধবার ভোরের দিকে কেএনএফ-এর নিয়ন্ত্রিত ‘রেংত্লাং ক্যাম্প’ লক্ষ্য করে একটি বড় ধরনের অভিযান

শুরু করে বাংলাদেশ সেনাবাহিনী। প্রায় ২০ জন কুলি এবং ১৫০ জনেরও বেশি সেনা সদস্যের একটি বিশাল বহর এই অভিযানে অংশ নেয়। পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-ও এই অভিযানে যোগ দেয়। দুপুরের দিকে যৌথ বাহিনী কেএনএফ-এর রেংত্লাং ক্যাম্পটি চারদিক থেকে ঘিরে ফেলে এবং তীব্র আক্রমণ চালায়। আকস্মিক এই হামলার মুখে কেএনএফ-এর সশস্ত্র সদস্যরাও পাল্টা প্রতিরোধ গড়ে তুললে শুরু হয় সম্মুখ যুদ্ধ। কেএনএফ মুখপাত্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কয়েক ঘণ্টাব্যাপী চলা এই তীব্র বন্দুকযুদ্ধে ঘটনাস্থলেই ৪ জন সেনা সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। তবে এই যুদ্ধক্ষেত্রের অপর প্রান্তে কেএনএফ-এর কোনো সদস্য হতাহত হয়নি বলে তাদের দাবি। সর্বশেষ খবর অনুযায়ী,

দুর্গম পাহাড়ের যুদ্ধক্ষেত্রে হতাহত হওয়া সেনা সদস্যদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। হেলিকপ্টারে করে আহত ও নিহতদের সরিয়ে নেওয়ার কাজ চলছে। এই অভিযানের সবচেয়ে চাঞ্চল্যকর দিক হলো পিসিজেএসএস (সন্তু লারমা) দলের সম্পৃক্ততা। অভিযোগ উঠেছে, জেএসএস সশস্ত্র বাহিনী এই অভিযানে সেনাবাহিনীকে পথ দেখানো, তথ্য সরবরাহ এবং সার্বিক সহযোগিতা করেছে। সেনাবাহিনীর সঙ্গে একযোগে জেএসএস সশস্ত্র বাহিনীর এই সরাসরি যুদ্ধে অংশগ্রহণের তীব্র নিন্দা জানিয়েছে কেএনএফ কর্তৃপক্ষ। একে অত্যন্ত ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে সংগঠনটি। অভিযান এখনো সমাপ্ত হয়নি। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাইনখিয়াং খালের চতুর্দিকে সেনাবাহিনী ও বিজিবি শক্ত অবস্থান নিয়ে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিলাইছড়ি জোন থেকে বিপুল সংখ্যক সেনা সদস্যকে জড়ো হয়ে রাইনখিয়াং

খালের দিকে অগ্রসর হতে দেখা গেছে। পাহাড়ের এই আকস্মিক ও তীব্র যুদ্ধাবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার