বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ September, ২০২৬

বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ September, ২০২৬ |
বান্দরবানের লামা উপজেলায় এক দিনমজুরকে হাত-পা বেঁধে ও শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের হাতিরঝিরি এলাকার জুমখেতের পাশের গহিন জঙ্গল থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের নাম মো. ছগির (৪৫)। তিনি রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের (অন্য সূত্র মতে নুর মোহাম্মদ) ছেলে। পেশায় তিনি একজন দিনমজুর ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে এক জুমচাষি পাহাড়ে কাজ করতে গিয়ে পোষা কুকুরের সহায়তায় গহিন জঙ্গলে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি দেখতে পান। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি

ছগিরের বলে শনাক্ত করেন। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের মতে, ছগিরকে সর্বশেষ গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে রূপসীপাড়া বাজারে দেখা গিয়েছিল। রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম জানান, নিহতের শরীরে মারধরের বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে পিটিয়ে এবং তাঁর পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টিকে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তদন্তের

পর হত্যাকাণ্ডের মূল রহস্য ও জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইনশৃঙ্খলার তীব্র অবনতি, খুলনায় ব্যবসা গুটিয়ে ফেলছেন অনেক ব্যবসায়ী সহকর্মীকে ধর্ষণচেষ্টায় এনসিপির সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি গুমের শিকার ২৮০ জনের ঘটনা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা শেখ হাসিনার মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর শ্রীমঙ্গলে এনসিপি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা, ১৫ জনের বিরুদ্ধে মামলা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার ভাই জুডের ‘সঙ্গেই’ খেলতে পেরে স্বপ্নপূরণের অপেক্ষায় জোব বেলিংহ্যাম