বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি, তেলের দামও বাড়েনি- সমন্বয় করা হয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আরও খবর

গভীর রাতে বিএনপির নেতার নেতৃত্বে এনজিও ভবন গুঁড়িয়ে দিয়ে টিকার সামগ্রীসহ কোটি টাকার মাল লুটপাট

সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি

বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায়

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন

ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক!

২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে

কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র

বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি, তেলের দামও বাড়েনি- সমন্বয় করা হয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬ |
দেশের অর্থনীতি এখন আরও মজবুত-শক্তিশালী। রিজার্ভ সব সময়ের চেয়ে এখন বেশি আছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি দাবি করলেন, আমাদের রেমিট্যান্স ঠিক আছে, রপ্তানি আয় বাড়ছে। আমরা সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি। সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন ডাবল হয়েছে, বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়ে নাই। গতকাল ২৪শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাটে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন দাবি করেন। জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা বিএনপি ও সহযোগী সংগঠন এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এরআগে শহরের প্রধান সড়কে এক মিছিল অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, তারেক রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর রমজান ছিল, কিন্তু কোনো জিনিসপত্রে

দাম বাড়েনি। এটি বোধ হয় দীর্ঘ সময়ের মধ্যে প্রথম রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়ে নাই। মধ্যপাচ্যের কারণে জ্বালানি তেলের সংকট। সেই সংকট তিনি দেশে অত্যন্ত দক্ষতার সাথে মোকাবিলা করলেন। কিন্তু তিনি তেলের দাম বাড়ায় নাই। আমাদের আশপাশে (পার্শ্ববর্তী দেশ) তেলের দাম বেশি, সেখানে সিন্ডিকেট করে তেল চলে যায়, এজন্য কয়েকদিন আগে সমন্বয় করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রত্যেক ক্ষেত্রে বিরোধী দলের মতামতের ভিত্তিতে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছেন। সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছিল, তা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী বারবার বলেছেন। সংবিধান সংশোধনে কমিটি গঠন করা হয়েছে। সংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব নয়। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের জন্য

নির্ধারিত পদ রাখা হয়েছে। তাদেরকে অনুরোধ করা হচ্ছে, আমি এখনও অনুরোধ করছি, আপনারা সেই কমিটিতে আসেন, আলোচনা করেন। আমরা সংবিধান সংশোধন করি। এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। এতে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেনা কবির, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল, আক্কেলপুর থানা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা, কালাই থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আহমেদ সহ দলটির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে মুসলিম বিয়ে নথিভুক্তির দায়িত্ব জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া বিশ্বমঞ্চে ট্রাম্পের ক্ষমতা নিম্নমুখী, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মিশনে নতুন রুপের ব্রাজিল গমের জন্যেও ভারতের দ্বারস্থ বাংলাদেশ, কেনা হচ্ছে ২ লাখ টনের বেশি সেপ্টেম্বরে ২৪ দিনে কারাগারে ১০ জনের মৃত্যু, ৭ জনই আওয়ামী লীগের নেতাকর্মী বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি, তেলের দামও বাড়েনি- সমন্বয় করা হয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রতিবেশীর সন্তানের আঙুল কেটে নিলেন পুলিশ কনস্টেবল গভীর রাতে বিএনপির নেতার নেতৃত্বে এনজিও ভবন গুঁড়িয়ে দিয়ে টিকার সামগ্রীসহ কোটি টাকার মাল লুটপাট সরকারপন্থীদের ঢোকাতে সরকারি কমিটিগুলো থেকে আওয়ামীপন্থী ট্যাগে বাদ পড়ছেন কর্মকর্তারা, নির্দেশনা জারি বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি!