বাংলামোটর মোড় অবরোধ করলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘বঞ্চিত’ শিক্ষার্থীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলামোটর মোড় অবরোধ করলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘বঞ্চিত’ শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
রাজধানীর বাংলামোটর এলাকার রূপায়ন টাওয়ারের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘বঞ্চিত’ শিক্ষার্থীরা। আজ বুধবার রাত পৌনে ১০টার দিকে তারা সড়কটি অবরোধ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আজ বিকেলে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদে’র কমিটি ঘোষণার আগেও সেখানে বিক্ষোভ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও, নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করা হচ্ছে। তাদের সেই বিক্ষোভের মধ্যেই মধুর ক্যান্টিনের ভেতরে ঢুকে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এরই জেরে রাত ৮টার দিকে বাংলামোটর এলাকায় একত্রিত হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা রাত পৌনে ১০টার দিকে সড়কটি অবরোধ করেন। বাংলামোটর মোড় অবরোধকারীদের একজন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাসরাফি সরকার বলেন,

‘গণঅভ্যুত্থানের সময় আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি, ৯ দফার ক্ষেত্রে আমাদের সক্রিয় ভূমিকা ছিল। অথচ, এখন সব কমিটি করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক। এটা হয় না, এটা অনেক বড় বৈষম্য।’ তিনি বললেন, ‘আমরা এসব কথা বললে অনেকে বলে, আমরা বিদ্রোহী। কিন্তু, তা নয়। আমরা কেবল হক কথা বলছি।’ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ থেকে আত্মপ্রকাশ করা নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে’র কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ঢাবির ভূতত্ত্ব বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু বাকের মজুমদারকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ সিয়ামকে। নতুন এই ছাত্র সংগঠনের স্লোগান ঠিক করা হয়েছে ‘শিক্ষা ঐক্য মুক্তি’। কেন্দ্রীয় কমিটিতে সদস্যসচিব হিসেবে আছেন জাহিদ আহসান, সিনিয়র সদস্যসচিব

রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, মুখপাত্র আশরেফা খাতুন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম