ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
তৃতীয় দফায় বাড়ল শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালের ব্যয়: ৯৯.৯৩% কাজ শেষ হওয়ার পরও বাড়তি খরচ ৮৪৮ কোটি টাকা
গার্ডিয়ানের প্রতিবেদনে বাংলাদেশের জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তাহীনতাঃ “থলে ভরা টাকা খরচ করেও থালা ভরে না”
“অসমাপ্ত আত্মজীবনী” বিক্রিতে বাধার প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রায় ৩০০ বইয়ের পিডিএফ উন্মুক্ত করলো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা
২৫টি বোয়িংয়ের পর এবার ১০টি এয়ারবাস: এত বিমান দিয়ে কী করবে বাংলাদেশ, দাম মেটাবে কীভাবে?
আইপিইউতে শেখ হাসিনার অভিযোগ: মৃত্যুদণ্ড, বিচার, নিষেধাজ্ঞা ও শতাধিক এমপির আটক নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি
এডিবি’র সর্বশেষ প্রতিবেদনঃ বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৭%, আগামী অর্থবছরে প্রবৃদ্ধি আগের পূর্বাভাস থেকে কমে ৪.০%
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহামদের স্ত্রী টুন ড. সিতি হাসমা আর নেই
বাংলাদেশি জঙ্গিগোষ্ঠীর ‘স্লিপার সেল’ খুঁজতে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে এনআইএ-র অভিযান
বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ থাকা সন্দেহভাজনদের খোঁজে পশ্চিমবঙ্গে অভিযান চালাচ্ছে ভারতীয় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মঙ্গলবার ভোর থেকেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তল্লাশি শুরু করেছেন তদন্তকারী অধিকর্তারা।
তদন্তসূত্রের খবর, আল কায়েদার শাখা সংগঠন হিসেবে পরিচিত ‘জামাতুল মুজাহিদিন বাংলাদেশ’ (জেএমবি) এবং ‘আনসারুল্লা বাংলা টিম’-এর মতো নিষিদ্ধ সংগঠনগুলির ‘স্লিপার সেল’ রাজ্যে ছড়িয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান।
সূত্রের খবর, এ দিন ভোর থেকে অন্তত পাঁচটি জায়গায় হানা দিয়েছে এনআইএ। দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের মুন্ডেহের গ্রামে মিজানুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চলছে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পালিশগ্রামেও অভিযান চালাচ্ছেন গোয়েন্দারা। সেখানে এক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের দাবি।
এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারেও পৌঁছেছে এনআইএ-র আরও একটি দল। আসামের ঘটনার সূত্র এ বছরের গোড়ায় আসামে জেএমবি-র ছায়া সংগঠন হিসেবে পরিচিত ‘ইমাম মাহমুদুর কাফিলা’-র একাধিক সদস্যকে গ্রেফতার করে আসাম পুলিশ। তদন্তে জানা যায়, এই সংগঠন আসাম ছাড়াও পাশের রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় নিজেদের জাল বিস্তার করেছে। ওই মামলার তদন্তেই উঠে আসে শাদ রাডির নাম। অভিযোগ, বাংলাদেশ থেকে ভারতে এসে মুর্শিদাবাদে আত্মীয়দের সাহায্যে সে ঘাঁটি গড়ে তুলেছিল। এমনকি এ দেশের ভোটার তালিকাতেও নিজের নাম তুলিয়ে নিয়েছিল বলে তদন্তকারীদের দাবি। তদন্তকারীদের একাংশের মতে, আসামের ওই মামলা থেকে পাওয়া সূত্র ধরেই রাজ্যে এই অভিযান। তল্লাশিতে কোনও নথি বা ডিজিটাল সামগ্রী উদ্ধার হয়েছে কি না,
তা এখনও স্পষ্ট নয়। অভিযান চলছে।